বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নির্বাচন কমিশন নিয়ে রাষ্ট্রপতিকে এরশাদের পাঁচ প্রস্তাব

নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছে পাঁচটি সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ।
আজ মঙ্গলবার রাষ্ট্রপতির আমন্ত্রণে বঙ্গভবনে গিয়ে তার সঙ্গে সংলাপকালে এসব প্রস্তাব দেন জাতীয় পার্টির চেয়ারম্যান।

বিকেল সোয়া ৩টা থেকে প্রায় সাড়ে ৪টা পর্যন্ত সংলাপ চলে।
পার্টি সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত এই সংলাপে দলের পক্ষে থেকে ৫টি প্রস্তাব তুলে ধরা হয়। প্রস্তাবগুলো হলো-সংবিধান অনুসারে প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশন নিয়োগ সংক্রান্ত একটি আইনি কাঠামো তৈরি করা, আইনিভাবে নির্বাচন কমিশনকে সম্পূর্ণভাবে স্বাধীন রাখার বিধান রাখা, নির্বাচন কমিশনের জন্য আলাদা সচিবালয় স্থাপন করা, সংসদে আগামী অধিবেশনে এ সংক্রান্ত (১ নম্বর প্রস্তাবনা) আইন পাস করা, নির্বাচন পরিচালনায় যোগ্য ও অভিজ্ঞদের নির্বাচন কমিশনার নিয়োগ। নির্বাচন কমিশনারদের যোগ্যতার বিষয়ে বলা হয়েছে- তাদের অরাজনৈতিক, নিরপেক্ষ, সৎ, পেশাগত দক্ষ, শারীরিক ও মানসিকভাবে সুস্থ হতে হবে।

হুসেইন মুহম্মদ এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির প্রতিনিধিদলে ছিলেন ১৮ জন সদস্য। এরা হলেন- বিরোধীদলের নেতা ও পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ, কো-চেয়ারম্যান জি এম কাদের, মহাসচিব এ বি এম রুহুল আমীন হাওলাদার, ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, কাজী ফিরোজ রশীদ, মুজিবুল হক চুন্নু, মশিউর রহমান রাঙ্গা, সৈয়দ আবু হোসেন বাবলা, সালমা ইসলাম, ফখরুল ইমাম, তাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক দেলোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত মেজর খালেদ আখতার।

এই সংক্রান্ত আরো সংবাদ

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক

রাজধানীর বাড্ডা থানার স্বেচ্ছাসেবকদল নেতা আল-আমিন হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রীবিস্তারিত পড়ুন

আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, “গণতন্ত্রেরবিস্তারিত পড়ুন

  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী
  • রায়পুরায়  বিএনপির প্রায় ১০০ নেতা কর্মী আ’লীগে যোগদান
  • বিএনপির আন্দোলন ভুয়া, তারেক রহমানের নেতৃত্বে আতঙ্কিত: ওবায়দুল কাদের