বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বিদায়ী ইসির কাছে ভালো নির্বাচনের আশা বিএনপির

দায়িত্ব থেকে চলে যাওয়ার আগে ভালো নির্বাচন করার প্রয়াস নিতে নির্বাচন কমিশনের (ইসি) কাছে অনুরোধ জানিয়েছে বিএনপি। মঙ্গলবার বিকেলে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে সাক্ষাত করে এ দাবি জানায়।

বৈঠক শেষে নজরুল ইসলাম খান সাংবাদিকদের জানান, নারায়ণগঞ্জে এখন পর্যন্ত প্রচারণায় কোনো বাধা দেওয়া হয়নি; যে কোনো সময়ই পরিস্থিতির অবনতি হতে পারে।

তিনি বলেন, বর্তমান কমিশনের অধীনে কোনো নির্বাচনও ভালো হয়নি, তাদের প্রতি আমাদের আস্থা নেই। কিন্তু দেশে একটিই কমিশন। এ জন্যে আসতে হয়। আশায় আছি-শেষ নির্বাচনটা ভালো করার ব্যবস্থা নেবে।

তিনি আরো বলেন, আমরা এ নির্বাচনে সেনা মোতায়েনের জন্য আবারও বলেছি সিইসির কাছে। কমিশন সে ব্যবস্থা করছে না। ভোটের পরিবেশ ভালো রাখতে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য প্রয়োজনে আরো বাড়ানোর আশ্বাস দিয়েছেন সিইসি। বিদায়ের আগে একটা ভালো নির্বাচন করার অনুরোধও সিইসির কাছে রাখা হয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, ভোটের আগে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার বিষয়টি বিএনপির জানা ছিল না। নির্বাচনী বিধি ও পরিপত্র অনুযায়ী, ভোটের ৩২ ঘণ্টা আগে প্রচারণা বন্ধ ও বহিরাগতদের ভোটের তিনদিন আগে নির্বাচনী এলাকা ছাড়ার নিষেধাজ্ঞা রয়েছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দলের প্রার্থীর পক্ষে শেষ সময়ে প্রচারে যেতে না পারার বিষয়টি প্রধান নির্বাচন কমিশনারের কাছেও উপস্থাপন করেছেন বলে জানান এ বিএনপি নেতা।

তিনি বলেন, আমরা বিষয়টি সিইসিকে জানিয়েছি। তিনি (সিইসি) ব্যাখ্যা দিয়েছেন- আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বহিরাগতদের নির্বাচনী এলাকা ছাড়ার বিষয়ে সার্কুলার জারি করা হয়। এবারও তাই হয়েছে।

তবে এ ধরনের কোনো সার্কুলার বিএনপি প্রার্থী ও দলীয়ভাবে পাননি বলে জানান নজরুল।

তিনি বলেন, খালেদাকে প্রচার থেকে দূরে রাখতেই এ নির্দেশনা। আমরা ইসির এ ধরনের সার্কুলার সম্পর্কে জানি না। আইন ও বিধিতেও এ বিধান নেই।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী