বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দুই দেশের দুই সুপারস্টার এবার এক ছবিতে?

ঢাকাই সিনেমার অঘোষিত সম্রাট ‘নাম্বার ওয়ান’ খ্যাত তারকা অভিনেতা শাকিব খান, অন্যদিকে টালিগঞ্জে একচ্ছত্র অধিপতি তুমুল জনপ্রিয় অভিনেতা জিৎ-এর। বাংলাদেশ ও ভারতের এই দুই তারকা অভিনেতার আছে অসংখ্য ভক্ত-অনুরাগী। আর দুই দেশের দুই সুপারস্টারের আলাদা আলাদা অসংখ্য ভক্তদের এবার এক করতে চলেছেন এক তরুণ নির্মাতা!

সম্প্রতি ঢাকা-কলকাতার যৌথ প্রযোজনার ছবিতে আলাদা আলাদাভাবে অভিনয় করেছেন দুই দেশের দুই সুপারস্টার শাকিব খান ও জিৎ। একই সময়ে বাংলাদেশ ও ভারতের সিনেমায় মুক্তি পেয়েছে তাদের ছবি শিকারি ও বাদশা। তুমুল জনপ্রিয়তাও পেয়েছে ছবি দুটি। বাণিজ্যিকভাবেও অতীতের যেকোনো সময় থেকে হিট করেছে দুই সুপারস্টারের ছবি দুটো। আর এর থেকেই নাকি এক ছবিতে দুই দেশের দুই সুপারস্টারকে এক করার পরিকল্পনা এঁটেছিলেন এক নির্মাতা।

গুঞ্জন শোনা যাচ্ছে, শাকিব-জিৎকে এক ছবিতে অভিনয় করানোর পরিকল্পনা নাকি এরইমধ্যে বাস্তবায়নেরও দ্বারপ্রান্তে। সব ঠিক থাকলে শিগগির ছবিটির বিস্তারিত জানানো হবে। তবে লোকমুখে শোনা যাচ্ছে, ‘আঁধার থেকে আধারে’ নামের একটি ছবিতে প্রথমবারের মতো দেখা যাবে দুই দেশের দুই সুপারস্টার শাকিব ও জিৎকে।

তবে শাকিব ও জিৎকে এক সিনেমায় অভিনয় করানোর বিষয়ে দায়িত্বশীল কারো কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি। মূল চরিত্রে কারা অভিনয় করবেন, ছবির নাম কি বা ছবিটি কি যৌথ প্রযোজনার কিনা সে বিষয়েও পরিস্কার ধারনা পাওয়া যায়নি। তবে শোনা যাচ্ছে, দুই সুপারস্টারকে এক সিনেমায় অভিনয় করাতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অভিসিক্ত হতে যাচ্ছেন এক তরুণ নির্মাতা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত