প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি: ৯ জনকে আসামি করে মামলা


প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ত্রুটির ঘটনায় ৯ জনকে আসামি করে মামলা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলাটি করেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক কর্মকর্তা।
বাংলাদেশ বিমানের পরিচালক (ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট) এমএএম আসাদুজ্জামান বাদী হয়ে মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানীর বিমান বন্দর থানায় মামলাটি দায়ের করেন।
গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি তুর্কমেনিস্তানে জরুরি অবতরণের কারণ খতিয়ে দেখতে বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ এবং বিমান ও পর্যটন মন্ত্রণালয় গঠিত কমিটি বিমানমন্ত্রীর কাছে রিপোর্ট জমা দেয় রোববার।
রিপোর্টে বিমানের ইঞ্জিনিয়ারিং ও মেইটেনেন্স বিভাগের কয়েক কর্মকর্তার দায়িত্বে অবহেলার বিষয়টি উঠে আসে বলে জানান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন।
মামলা করেন বিমানের ইঞ্জিনিয়ারিং ও মেইটেনেন্স বিভাগের পরিচালক এস এম আসাদুজ্জামান। ওই ঘটনায় বিমানের ৯ কর্মকর্তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













