রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আইএসের বিরুদ্ধে যুদ্ধে ১৪ তুর্কি সেনা নিহত

সিরিয়ার আল-বাব শহরে আইএসের বিরুদ্ধে যুদ্ধে তুরস্কের ১৪ সেনা নিহত হয়েছেন।

আল-বাবে সিরিয়ার বিদ্রোহীদের সমর্থনে যুদ্ধ করছে তুর্কি বাহিনী। মঙ্গলবার তারা দাবি করেছিল, আল-বাবের সব রাস্তা তাদের নিয়ন্ত্রণে।

তুরস্কের সেনাবাহিনী জানিয়েছে, বুধবার দুই পক্ষের যুদ্ধে আইএসের ১৩৮ জঙ্গি নিহত হয়েছেন। আহত হয়েছেন তুরস্কের ৩৩ সেনা। ‘ইউফ্রেতিস ঢাল’ নামে চার মাস ধরে আইএসবিরোধী যুদ্ধ করছে সিরিয়ার বিদ্রোহী ও তুর্কি সেনারা।

তুরস্ক সরকার ১৪ সেনা নিহত হওয়ার ঘটনাকে অপূরণীয় ক্ষতি হিসেবে উল্লেখ করে আইএস নির্মূলে যুদ্ধ তীব্র করার ঘোষণা দিয়েছে।

আল-বাব শহর দখলে নেওয়ার জন্য কয়েক সপ্তাহ ধরে হামলা চালাচ্ছে সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীর যোদ্ধারা। এরই মধ্যে শহরের প্রধান হাসপাতালকেন্দ্রিক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে তারা।

তুর্কি সেনাবাহিনী আরো জানিয়েছে, আইএসের জঙ্গিরা আত্মঘাতী হামলাকারী এবং বিস্ফোরকভর্তি গাড়ি হামলায় ব্যবহার করছে। ফলে তুরস্কের ১৪ সেনা মারা গেছেন। যুদ্ধ এখনো চলছে।

এদিকে, সিরিয়া ইস্যুতে মস্কোয় অনুষ্ঠিত তুরস্ক, রাশিয়া ও ইরানের বৈঠকে জানানো হয়, দেশটির গৃহযুদ্ধ শেষ করতে যেকোনো চুক্তির মধ্যস্থতা করার জন্য প্রস্তুত তারা।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।

এই সংক্রান্ত আরো সংবাদ

পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত

যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত

হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

  • দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি