পোশাক কারখানা দ্বিতীয় দিনের মতো বন্ধ, কঠোর নিরাপত্তা


বিজিএমইএর ঘোষণায় আশুলিয়া শিল্পাঞ্চলের জামগড়া এলাকার ৫৯টি পোশাক কারখানা দ্বিতীয় দিনের মতো বন্ধ রয়েছে।
বর্তমানে জামগড়া এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকায় র্যাব, পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে বন্ধ কারখানাগুলোর সামনে শ্রমিকরা জড়ো হলে পুলিশ তাদের সরিয়ে দেয়। পরে তারা বাড়ি ফিরে যান।
এদিকে আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে পাঁচ শ্রমিকনেতাকে আটক করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাদের আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন তৃণমূল গার্মেন্টসের আশুলিয়া শাখার সভাপতি শামীম আহম্মেদ, স্বাধীন বাংলা গার্মেন্টস ফেডারেশনের আশুলিয়া শাখার সভাপতি আল-কামরান ও সাধারণ সম্পাদক শাকিল আহমেদ, বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন এবং শ্রমিক ফ্রন্টের আশুলিয়া শাখার সভাপতি সৌমিত্র।
আশুলিয়া থানার অফিসার ইনচার্জ মহসিনুল কাদির বলেন, ‘আটককৃতদের বিরুদ্ধে শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।’
এ ছাড়া ভোর ৫টার দিকে আশুলিয়ার জামগড়া এলাকায় শ্রমিক আন্দোলনের সপক্ষে লিফলেট বিতরণের সময় বাদশা নামে এক যুবককে আটক করেছে আশুলিয়া থানার পুলিশ। তবে থানা থেকে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পরিচালক মোস্তাফিজার রহমান বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া বাইপাইল-আবদুল্লাহপুর মহাসড়কে র্যাব ও পুলিশ টহল দিচ্ছে।
অন্যদিকে আশুলিয়া ডিইপিজেড ও সাভার এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা সুষ্ঠুভাবে কাজ করছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













