রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

একমাত্র জাতীয় পার্টিই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে : এরশাদ

জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, একমাত্র জাতীয় পার্টিই জনগণের প্রত্যাশা পূরণ করতে পারে।
তিনি বলেন, মানুষের ভাগ্যোন্নয়নের জন্যই জাতীয় পার্টি দেশে উন্নয়ন-সমৃদ্ধি এবং সংস্কারের রাজনীতি প্রবর্তন করতে চায়।

আজ সাবেক রাষ্ট্রপতি এরশাদ বনানীস্থ কার্যালয়ে পার্টির উপদেষ্টামণ্ডলীর সভায় এ কথা বলেন।

এ সময় পার্টির কো-চেয়ারম্যান জি.এম. কাদের, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস.এম. ফয়সল চিশতী উপস্থিত ছিলেন।

উপদেষ্টা মন্ডলীর সদস্যদের মধ্যে আ. ন. ম শাহজাহান, অধ্যক্ষা রওশন আরা মান্নান এমপি, সিরাজুল ইসলাম চৌধুরী, ক্কারী মোঃ হাবিব উল্লাহ বেলালী, সৈয়দ দিদার বখত্, ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

এরশাদ বলেন, জনগণের প্রত্যাশা পূরণের জন্যই জাতীয় পার্টিকে আরো সুসংগঠিত করে আগামী নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে।

তিনি বলেন, আমরা সাংবিধানিক পন্থায় ক্ষমতার পরিবর্তনে বিশ্বাসী। আর তার জন্য অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অপরিহার্য। আমরা সকলের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচনের স্বার্থে বিতর্কমুক্ত নির্বাচন কমিশন গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে সুনির্দিষ্ট প্রস্তাব দিয়েছি। আশা করি, আমাদের প্রস্তাব বিবেচনা করা হবে।

সাবেক রাষ্ট্রপতি বলেন, পার্টির সর্বস্তরের নেতা-কর্মীদের এখন নিবেদিতভাবে কাজ করতে হবে। পয়লা জানুয়ারি জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশ সফল করার জন্য তিনি দলের নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন, ওই মহাসমাবেশেই পার্টির দিক নির্দেশনার কথা জানানো হবে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী