‘নাসিক নির্বাচনে সূক্ষ্ম কারচুপির যে অভিযোগ বিএনপি তুলেছে, তা হাস্যকর’


শুক্রবার রাজধানীর শ্যামলীতে সোনার বাংলা ফাউন্ডেশনের কম্প্রিহেনসিভ কিডনি কেয়ার সেন্টার উদ্বোধন শেষে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এসব কথা বলেন, “এটি একটি মডেল নির্বাচন। নাসিক নির্বাচনে সূক্ষ্ম কারচুপির যে অভিযোগ বিএনপি তুলেছে, তা হাস্যকর। ”
তিনি বলেন ”এ বিজয় শুধু নৌকার বিজয় নয়, গণতন্ত্রের বিজয়, নারায়ণগঞ্জবাসীর বিজয়, গণতন্ত্রের মানসকন্যা জননেত্রী শেখ হাসিনার বিজয়” বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী প্রায় পৌনে এক লাখ ভোটের ব্যবধানে জয়ী হন। নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তুষ্টি প্রকাশ করলেও ‘ভোট গণনায় ত্রুটি’ হয়েছে বলে সন্দেহ প্রকাশ করেন বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খান।
এর জবাবে ওবায়দুল কাদের বলেন, “এক কথায় এটি বাংলাদেশের ইতিহাসে একটি মডেল নির্বাচন। অনেক উদ্বেগ-উৎকণ্ঠা ও শঙ্কা ছিল নির্বাচন নিয়ে। সব ধারণা পাল্টে দিয়েছে এ নির্বাচন। ”
তিনি বলেন, ”বাংলাদেশে ‘ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন’ সম্ভব কী-না তা নিয়ে জনমনে সন্দেহ তৈরি হয়েছিল। তবে নারায়ণগঞ্জে সে সন্দেহ উড়ে গেছে। এমন ফ্রি এবং ফেয়ার নির্বাচন নারায়ণগঞ্জে হয়েছে, তা অনুকরণীয় হয়ে থাকবে। ”
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













