আজই গণভবনে যাচ্ছেন আইভী


নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নির্বাচনে সদ্য বিজয়ী হওয়া মেয়র ডা. সেলিনা হায়াত আইভী আজ (শুক্রবার) সন্ধ্যা ৬ টায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবেন।
এনিয়ে মোট দু’বার মেয়র নির্বাচিত হলেন আইভী। গত ২০১১ সালের ৩০ অক্টোবর প্রথম সিটি নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছিলেন সেলিনা হায়াত আইভী।
বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ডা. সেলিনা হায়াত আইভী বিএনপি সমর্থিত প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে বিশাল ব্যবধানে পরাজিত করেন। মোট ১৭৪ কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়। এতে আইভী পান ১লাখ ৭৪হাজার ৬০২ ভোট আর সাখাওয়াত পান ৯৬হাজার ৭০০ ভোট।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন


সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক
ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন













