আস্তানায় জঙ্গি তানভীর কাদেরীর ছেলেসহ ৩ জনের অবস্থান


রাজধানীর দক্ষিণখানে জঙ্গি আস্তানায় এখনও জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলেসহ তিনজন রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে আশকোনায় হাজিক্যাম্পের কাছে ‘সূর্য বাড়ি’ নামে তিনতলা একটি ভবন ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী।
অভিযানে থাকা কাউন্টার টেররিজম ইউনিটের কর্মকর্তা অতিরিক্ত উপ-কমিশনার মো. ছানোয়ার হোসেন বলেন, ভেতরে থাকা একজন জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলে। বাকিদের পরিচয় এখনও জানা যায়নি।
এর আগে ওই আস্তানায় অভিযানের মুখে শিশুসহ দুই নারী বেরিয়ে আসে। সকাল সাড়ে ৯টার দিকে জাহিদের স্ত্রী জেবুন্নাহারসহ চারজন পুলিশের কাছে ধরা দিয়ে জানান, ভেতরে এখনও দুই নারী এবং একজন পুরুষ রয়েছেন।
এদিকে ঢাকা মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া সকাল সাড়ে ১০টার দিকে সাংবাদিকদের বলেন, ‘ভেতরে তিনজন রয়েছেন। তাদের কাছে প্রচুর বিস্ফোরক ও সুইসাইডাল ভেস্ট রয়েছে। ‘
তিনি আরও বলেন, ‘আত্মসমর্পণকারীদের কাছে একটি পিস্তল ও গুলি পাওয়া গেছে। যারা ভেতরে আছেন, তাদের আত্মসমর্পণ করতে বারবার আহ্বান জানানো হচ্ছে। ‘
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













