পুলিশের ভাষ্য
‘জঙ্গি আস্তানা’র ভেতর পড়ে আছে দুজন


রাজধানীর দক্ষিণ খান এলাকার আশকোনা হাজি ক্যাম্পসংলগ্ন জঙ্গি আস্তানার ভেতর দুজন পড়ে আছে বলে জানিয়েছে পুলিশ। তবে তারা নিহত কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
আজ শনিবার দুপুর ১টার দিকে ডিএমপির অতিরিক্ত উপকমিশনার ও বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটের প্রধান সারওয়ার হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।
সারওয়ার জানান, জঙ্গি সুমনের স্ত্রী ও জঙ্গি তানভীর কাদেরের ছেলেকে বারবার আত্মসমর্পণের কথা বলা হয়েছিল। তারা রাজি হয়নি। পরে পুলিশ ওই ফ্ল্যাটে কাঁদানে গ্যাসের শেল ছুড়ে। ওই দুজন গ্রেনেড দিয়ে আত্মঘাতী হামলা চালায়। এতে তারা আহত হয়েছে।
পুলিশের এই কর্মকর্তা জানান, বাড়িটিতে থাকা জঙ্গি ইকবালের শিশুসন্তানকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে।
এর আগে গতকাল দিবাগত রাত থেকে বাড়িটি ঘিরে অভিযান চালায় পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের (সিটি) সদস্যরা। পরে তাদের সঙ্গে যোগ দেয় পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াত, বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সকালে ওই বাড়ি থেকে দুই মেয়েশিশুকে নিয়ে আত্মসমর্পণ করে দুই নারী।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













