রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দীপু মনিকে সতর্ক করলেন রিটার্নিং কর্মকর্তা

চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-৩ আসনের সাংসদ দীপু মনির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের কারণে সতর্ক করে দেওয়া হয়েছে।

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও ‘মোবাইল’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী ওচমান গণি পাটোয়ারী ২২ ডিসেম্বর চাঁদপুর জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে দীপু মনির নামে লিখিত অভিযোগ করেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আতাউর রহমান বলেন, ওচমান গণি লিখিত অভিযোগ করেছেন। সেখানে বলা হয়, দীপু মনি ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সহসভাপতি ও ‘ঘোড়া’ প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. নুরুল আমিন রুহুলের পক্ষ নিয়ে সরাসরি চাঁদপুর সদর ও হাইমচর উপজেলার ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের প্রভাবিত করছেন, যা আচরণবিধি লঙ্ঘনের আওতায় পড়ে।

জেলা নির্বাচন কর্মকর্তা বলেন, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. আবদুস সবুর মন্ডল গত বৃহস্পতিবার দীপু মনিকে মৌখিকভাবে সতর্ক করে দেন।

মো. আবদুস সবুর মন্ডল বলেন, ‘অভিযোগ পেয়ে এ ব্যাপারে আমি মাননীয় সাংসদ দীপু মনিকে মৌখিকভাবে সতর্ক করে দিয়েছি।’ তিনি আরও বলেন, ‘আমি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সাংসদকে জিজ্ঞেস করি। তখন তিনি আমাকে বলেন, “আমি আমার বাসায় এ ধরনের সভায় ছিলাম না। এ ছাড়া নির্বাচন কমিশনারের অনুমতি নিয়ে শুধু হাইমচরে মুক্তিযুদ্ধের বিজয়মেলা উদ্বোধন করতে আসছি। মেলা উদ্বোধন করে চলে যাব। কোথাও আর কোনো সভা করব না।”’

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী