শুক্রবার, জুন ৫, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার দিনাজপুরে

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’র এবারের পর্ব ধারণ করা হয়েছে সীমান্তবর্তী শহর দিনাজপুরে। ১৮ ডিসেম্বর শহরের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সেক্টর হেডকোয়ার্টার্সে সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত অনুষ্ঠানটি ধারণ করা হয়।

হাজার হাজার দর্শক প্রচণ্ড শীতের মধ্যেও এ আয়োজন উপভোগ করে। এই পর্বে দিনাজপুরের ইতিহাস-ঐতিহ্য নিয়ে রয়েছে একটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন। ঢাকার ধামরাইয়ের তাপস নরেশ চন্দ্র অধিকারীর ওপর রয়েছে শিক্ষামূলক প্রতিবেদন। প্রতিবেদন থাকছে আরো কয়েকটি বিষয়ের ওপর। বিজয়ের মাস উপলক্ষে থাকছে একটি দেশাত্মবোধক গান। লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সুর করেছেন আলী আকবর রুপু, গেয়েছেন এন্ড্রু কিশোর। একটি জনপ্রিয় দেশাত্মবোধক গানের সঙ্গে নেচেছেন স্থানীয় অর্ধশতাধিক শিল্পী। দিনাজপুর ও বিজিবিকে ঘিরে করা প্রশ্নোত্তর পর্বে চারজন দর্শককে নির্বাচন করা হয়। একটি নাট্যাংশে অভিনয় করেন তাঁরা। দীর্ঘদিন পর শিল্পী আরিফুল হককে দেখা যাবে ‘ইত্যাদি’তে। এ ছাড়া নিয়মিত পর্ব হিসেবে থাকছে যথারীতি মামা-ভাগ্নে, নানি-নাতি ও চিঠিপত্র বিভাগ। রয়েছে সমসাময়িক বিভিন্ন ঘটনা নিয়ে কয়েকটি নাট্যাংশ। ৩০ ডিসেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে একযোগে প্রচার করা হবে ‘ইত্যাদি’। রচনা, পরিচালনা ও উপস্থাপনায় হানিফ সংকেত। নির্মাণে ফাগুন অডিও ভিশন। স্পন্সর কেয়া কসমেটিকস লিমিটেড।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত