বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আশুলিয়ার বন্ধ কারখানাগুলো খুলছে সোমবার

শ্রমিক বিক্ষোভের মুখে বন্ধ হয়ে যাওয়া আশুলিয়ার পোশাক কারখানাগুলো সোমবার খুলে দেয়া হচ্ছে। রোববার সন্ধ্যায় বিজিএমইএ ভবনে সংবাদ সম্মেলনে এ কথা জানান পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশ ও ৩০টি শ্রমিক সংগঠনের অুনরোধের প্রেক্ষিতে বিজিএমইএ সোমবার থেকে আবারও বন্ধ কারখানাগুলো খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে’।

শ্রমিকদের মজুরি প্রসঙ্গে সিদ্দিকুর বলেন, এ বিষয়ে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ব্যবস্থা নেব। এর আগে বন্ধ হওয়া কারখানার মালিকদের সঙ্গে রোববার দুপুরে জরুরি বৈঠক করেন বিজিএমইএ সভাপতি ও পরিচালকরা। সভায় বন্ধ থাকা সব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানা যায়।

সূত্রে জানা যায়, মজুরি বৃদ্ধি, কোনো কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই না করা, বাড়ি ভাড়া বৃদ্ধি না করাসহ ১১ দফা দাবিতে ১১ ডিসেম্বর থেকে আন্দোলন করছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে ২০ ডিসেম্বর ৫৫টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। পরের দিন আরো চারটি কারখানা বন্ধ করা হয়।

এ ঘটনায় শ্রমিক বিক্ষোভে উস্কানি ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে সাতটি মামলা হয়েছে, যাতে আসামি করা হয়েছে হাজারের বেশি শ্রমিককে। গ্রেপ্তার করা হয়েছে ১৯ শ্রমিক নেতা এবং এক সাংবাদিককে।

কারখানার মালিকরা দাবি করছেন, শ্রমিক অসন্তোষের কারণে প্রতিদিন গড়ে ৮০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। সে হিসাবে, গত ১৫ দিনে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে এ শিল্পে।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত