বিমান দুর্ঘটনায় সোমবার জাতীয় শোক ঘোষণা পুতিনের


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন রোববার ৯২ আরোহী নিয়ে রাশিয়ার একটি সামরিক বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হওয়ার পর সোমবার জাতীয় শোক দিবস ঘোষণা করেছেন। পুতিন রাষ্ট্রীয় টেলিভিশনে বলেন, ‘আগামীকাল রাশিয়া জাতীয় শোক দিবস পালন করবে।’
২ জন নিয়ে কৃষ্ণসাগরে বিধ্বস্ত হওয়া রাশিয়ান সামরিক বিমানের কেউই জীবিত নেই বলে ধারণা করা হচ্ছে। বিমানটির ধ্বংসাবশেষ ও কয়েকটি মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রাশিয়ার সোচি থেকে উড্ডয়ন করা বিমানটি সিরিয়ার লাতাকিয়ায় যাচ্ছিল।
বিমানটি মস্কো থেকে উড্ডয়নের পড়ে সোচির অ্যাডলার বিমানবন্দরে জ্বালানি পূর্ণ করতে অবতরণ করেছিল। সেখান থেকে উড্ডয়নের দুই মিনিটের মধ্যে রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। টু-১৫৪ বিমানে সেনা, সাংবাদিক ও রাশিয়ার সামরিক বাহিনীর জনপ্রিয় গানের দল আলেক্সান্দ্রোভের ৬৪ জন সদস্য ছিলেন। সিরিয়াতে তারা রাশিয়ার সেনাবাহিনীর জন্য পারফর্ম করার কথা ছিল। এএফপি।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













