মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

দেশ ছেড়েছেন প্রথম আফগান নারী পাইলট!

আফগানিস্তান বিমানবাহিনীর প্রথম নারী পাইলট যুক্তরাষ্ট্রে আশ্রয় চেয়েছেন। টেক্সাসে দীর্ঘ ১৫ মাসের প্রশিক্ষণ শেষে যুক্তরাষ্ট্রেই আশ্রয় নেয়ার আগ্রহ শুক্রবার প্রকাশ করেন ক্যাপটেন নিলুফার রহমানি। গতকাল শনিবার গণমাধ্যমের রিপোর্টে বিষয়টি নিশ্চিত করা হয়। আফগান গণমাধ্যম ‘খামা’য় খবরটি প্রথম প্রকাশিত হয়।

রহমানি নিউ ইয়র্ক টাইমসকে বলেন, ‘আফগানিস্তানের পরিবর্তন ঘটছে না। সেখানকার পরিস্থিতি দিন দিন আরো খারাপের দিকে যাচ্ছে।’ তিনি তার মার্কিন প্রশিক্ষকদের বলেন, ‘আমি সামরিক পাইলটই হতে চাই তবে আমার দেশের বাহিনীতে নয়’।

এরই মধ্যে মার্কিন কর্তৃপক্ষের কাছে আশ্রয় চেয়ে আবেদন দাখিল করেছেন রহমানি। ওই আবেদনপত্রে তিনি মার্কিন বিমানবাহিনীতে যোগ দেয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন। গত বছরের শেষ দিকে রহমানিকে হত্যার হুমকি দেয়া হয়েছিল।

প্রথম মহিলা পাইলট হিসেবে যোগ দেয়ার পর আফগানিস্তানে রহমানি তারকা ব্যক্তিত্বে পরিণত হয়েছেন। গত বছর ওয়াশিংটনে তিনি সাহসিকতা ক্যাটাগরিতে আন্তর্জাতিক নারী হিসেবে পুরস্কার লাভ করেন।

তাকে পুরস্কার প্রদান অনুষ্ঠানে মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা বলেছিলেন, ‘১৮ বছর বয়সে ফাইট স্কুলে যোগ দেয়ার মাধ্যমে রহমানি তার দেশের তরুণীদের তার পদাঙ্ক অনুসরণে উৎসাহিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।’

এই রকম সংবাদ আরো পেতে হলে এই লেখার উ

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প