চলচ্চিত্রে ফিরছেন মুনমুন


প্রায় দুই দশক ধরে চলচ্চিত্রে কাজ করছেন চিত্রনায়িকা মুনমুন। মাঝে অশ্লীলতা বিষয়ক ঝামেলায় জড়িয়ে চলচ্চিত্র থেকে দূরে থাকলেও সম্প্রতি আবারও নিয়মিত হচ্ছেন এ নায়িকা।
সম্প্রতি মুনমুন শেষ করেছেন দেলোয়ার জাহান ঝন্টুর ‘৫২ থেকে ৭১’ এবং ড্যানি সিডাকের নির্দেশনায় ‘কাসার থালায় রুপালি চাঁদ’ নামে দুটি ছবির কাজ। এ দুটি ছবিই সরকারি অনুদানে নির্মিত হচ্ছে।
আবারও নিয়মিত হওয়া প্রসঙ্গে মুনমুন বলেন, ”আমি মনেপ্রাণে চলচ্চিত্রের মানুষ। চলচ্চিত্রই আমাকে আজকের মুনমুনে পরিণত করেছে। তাই এ শিল্পের প্রতি আমার আজীবন ভালোবাসা থাকবে। আবারও নিয়মিত কাজ করতে পেরে ভালো লাগছে। ”
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













