‘যান্ত্রিক ত্রুটি বা পাইলটের ভুলে হয়ত বিধ্বস্ত হয়েছে রুশ বিমান’


রাশিয়ার ৯১ জন আরোহীসহ টিইউ-১৫৪ বিমানটি বিধ্বস্ত হওয়ার যে সব কারণ খতিয়ে দেখা হচ্ছে তার মধ্যে সন্ত্রাসী তৎপরতা বিষয়টি নেই বলে জানিয়েছেন দেশটির পরিবহনমন্ত্রী ম্যাক্সিম সোকোলোভ। তিনি বলেন, কারিগরি ত্রুটি বা চালকের ভুলে হয়ত বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
একই সঙ্গে তিনি বলেন, রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিশেষ কারিগরি কমিটির তদন্তই কেবল বিমান বিধ্বস্ত হওয়ার সঠিক কারণ নির্ধারণ করতে পারবে বলে জানান।
সোচির কাছে সাগরে বিধ্বস্ত বিমানটি উদ্ধারের জন্য সাড়ে তিন হাজার মানুষ তিন শিফটে দিনরাত কাজ করে চলেছে। রুশ সামরিক বিমানটি গতকাল কৃষ্ণ সাগরে বিধ্বস্ত হয়। উপকূলীয় শহর সোচির একটি বিমানবন্দর থেকে ওড়ার অল্পকিছুক্ষণই পরই বিমানের সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিমান যাত্রীদের মধ্যে সামরিক ব্যক্তিত্ব ও খ্যাতনামা রুশ সামরিক ব্যান্ডদলের সঙ্গীতশিল্পীরা ছিলেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













