মঙ্গলবার, জুলাই ২১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সময়ে বাংলাদেশ : স্পিকার

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, অবাধ তথ্যপ্রবাহের সুবর্ণ সময়ে অবস্থান করছে বাংলাদেশ। এখন প্রতিটি গণমাধ্যমের মধ্যে প্রতিযোগিতা বিদ্যমান। সংবাদ পরিবেশনা থেকে শুরু করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাজধানীর মহাখালীতে বৈশাখী টেলিভিশনের কার্যালয়ে বৈশাখী টেলিভিশনের একযুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

স্পিকার বলেন, ‘গণতন্ত্র ও গণমাধ্যম পরস্পরের পরিপূরক। গণতন্ত্র সচল থাকলে গণমাধ্যমও সচল থাকে। তাই গণমাধ্যমের অগ্রগতি অব্যাহত রাখার স্বার্থেই দেশে গণতন্ত্রের ভীত শক্তিশালী করতে মিডিয়াকর্মীদের কাজ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রকে সুসংহত করতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও অনুষ্ঠানমালা নির্মাণের পাশাপাশি গঠনমূলক সমালোচনা খুবই গুরুত্বপূর্ণ যা জনমত গঠনের পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরো গতিশীল করতে ভূমিকা রাখে।’

তিনি বৈশাখী টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে জনগনের মুখপাত্রে পরিণত হবে বৈশাখী টেলিভিশন।

এছাড়াও তিনি অনুষ্ঠান নির্মাণে গণমানুষের চিন্তা-চেতনা ও আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে কর্তৃপক্ষের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাসান ইমাম, কন্ঠ শিল্পী খুরশিদ আলমসহ বৈশাখী টেলিভিশনের শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে