বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মা হওয়ার পাঁচ দিনের মাথায় এ কী করছেন করিনা! বিস্মিত করার মতো কাণ্ড

করিনা কপূর গর্ভবতী হওয়ার পর থেকেই তাঁর বেবি বাম্প হয়ে উঠেছিল আলোচনার বিষয়বস্তু। তার পর গত ২০ ডিসেম্বর তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন। সেই নিয়ে আনন্দে উত্তাল হয়ে ওঠেন সইফ-করিনার ভক্তকুল। পরে জানা যায়, সইফ-করিনা তাঁদের ছেলের নাম রাখতে চলেছেন তৈমুর। সেই নিয়েও বিতর্ক কম হয়নি। অনেকেই এমনটা মনে করেন যে, আদপে এক জন আতঙ্কবাদীর নামে নিজেদের ছেলের নাম রেখেছেন করিনা-সইফ। সেই বিতর্ক থিতু হতে না হতেই আবার আলোচনার কেন্দ্রে এসে গিয়েছেন করিনা। এবার আলোচনার কারণ হয়েছে ইনস্টাগ্রামে করিনা এবং তাঁর পরিচিতদের পোস্ট করা কিছু ছবি।

কী রয়েছে সেই সমস্ত ছবিতে? আসলে ছেলের জন্মের পরে সইফরা তাঁদের বাড়িতে বেশ বড়সড় একটি ক্রিসমাস পার্টির আয়োজন করেন। এই বছরেও তার ব্যতিক্রম হয়নি। সন্তান প্রসবের পাঁচ দিনের মাথায় সেই পার্টিতে গিয়ে হাজির হন করিনা। লাল রঙের লো-কাট পোশাকে অসাধারণ দেখাচ্ছিল করিনাকে। পার্টিতে উপস্থিত ছিলেন সইফের আগের পক্ষের দুই সন্তান সারা এবং ইব্রাহিম। করিনার দিদি করিশ্মা গিয়েছিলেন তাঁর বাচ্চাদের নিয়ে। করিনার প্রিয় বন্ধু অমৃতা অরোরাকেও দেখা যায় পার্টিতে। এ ছাড়া কপূর পরিবার এবং পতৌদি পরিবারের অন্যান্য সদস্যরা তো ছিলেনই। সেই পার্টিরই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন করিনা নিজে, এবং পার্টিতে উপস্থিত অন্যান্যরা।

সন্তানের জন্ম দেওয়ার মাত্র পাঁচ দিনের মাথাতেই বন্ধুদের সঙ্গে পার্টি এনজয় করছেন করিনা— এই ঘটনা অনেককেই বিস্মিত করেছে। এত দ্রুত কী ভাবে সদ্য মা হওয়া করিনা পার্টি করার মতো সুস্থতা অর্জন করে ফেলতে পারলেন, তা ভেবে অনেকেই থই পাচ্ছেন না। তবে তাঁকে যে পোস্ট-ডেলিভারি কোনও রকম শারীরিক জটিলতার শিকার হতে হয়নি, তা জেনে খুশিও হয়েছেন করিনার ভক্তেরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা

“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন

বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই

ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন

শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার

প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন

  • থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা
  • এবার হত্যাচেষ্টা মামলার আসামি রিয়াজ-চঞ্চল-মামুনুর রশীদসহ ১৪ শিল্পী
  • ওটিটি প্ল্যাটফর্মে যে সিরিজগুলো ২০২৫ মাতাবে
  • অবৈধ জুয়ার প্রচারণায় অপু-বুবলী-পরিমনি-ফারিয়াদের নাম
  • ৮ বছরের আইনি লড়াই শেষে বিবাহ বিচ্ছেদ চূড়ান্ত ‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির
  • বিয়ে করলেন তাহসান!
  • সমুদ্র পাড়ে দুর্গারূপে নওশাবা
  • শুল্কমুক্ত গাড়ি খালাস করেছেন সাকিব-ফেরদৌস, পারেননি সুমনসহ অনেকে
  • আলোচিত নায়িকা পরীমনির পরিবার সম্পর্কে এই তথ্যগুলো জানতেন?
  • বাবা দিবসে কাজলের মেয়ে শৈশবের ছবি পোস্ট করলেন
  • চলে গেলেন অভিনেত্রী সীমানা
  • শাকিবের সঙ্গে আমার বিয়ের সম্ভাবনা থাকতেই পারে: মিষ্টি জান্নাত