ভারতে কারাভোগ শেষে ফিরল ৭ বাংলাদেশি


ভারতে তিন বছর কারাভোগের পর মাতৃভূমিতে ফিরেছে সাত বাংলাদেশি।
গতকাল মঙ্গলবার রাতে যশোরের বেনাপোল তল্লাশিচৌকি দিয়ে চার কিশোর ও তিন নারীকে বাংলাদেশের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করে ভারতের অভিবাসন পুলিশ।
ফেরত আসা সাতজন হলো—শাহানারা খাতুন (১৭), ফিরোজা খাতুন (৩০), ফাতিমা খাতুন (১৬), পলাশ হোসেন (১৫), সুজন মিয়া (১৩), অলোক সরকার (১৪) ও জয়চন্দ্র শীল (১৫)। তাদের বাড়ি সাতক্ষীরা, কুমিল্লা ও সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়।
বেনাপোল তল্লাশিচৌকির অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন জানান, আইনি প্রক্রিয়া শেষে ওই সাতজনকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে ‘যশোর রাইটস’ ও ‘মহিলা আইনজীবী সমিতি’ নামে দুটি বেসরকারি সংস্থা (এনজিও) তাদের পরিবারের কাছে পৌঁছে দেবে।
যশোর মহিলা আইনজীবী সমিতির আইনজীবী নাসিমা খাতুন জানান, ওই কিশোর ও নারীদের ভালো কাজের কথা বলে ভারতে পাচার করা হয়। পরে তাদের ঝুঁকিপূর্ণ কাজ দেওয়া হয়। সেখান থেকে ভারতীয় পুলিশ অবৈধ বসবাসের অভিযোগে আটক করে তাদের আদালতে পাঠায়।
নাসিমা খাতুন আরো জানান, আদালতে তিন বছর কারাভোগের পর কলকাতার ‘ধ্রুবাশ্রম’ ও ‘লিলুয়া’ নামে দুটি এনজিও ওই সাতজনকে নিজেদের হেফাজতে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি চালাচালির পর গত রাতে তাদের দেশে ফেরত আনা হয়।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন


জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন


‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন













