জাপানে দেদারসে বিক্রি হচ্ছে ট্রাম্পের মুখোশ


জাপানে নতুন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখোশ বিক্রি বেড়ে গেছে। জয়ী হওয়ার পরই ট্রাম্পের মুখোশের জনপ্রিয়তা বাড়তে থাকে। এখনো জাপানিজরা ট্রাম্পের মুখোশ কেনা অব্যাহত রেখেছেন।
জাপানের ওগায়া স্টুডিও কোম্পানির সিনিয়র ম্যানেজার তাকাহিরো ইয়াগিহারা বললেন, সারা দেশের ক্ষেত্রে হয়তো ট্রাম্পের জয় খুব একটা ভাল জিনিস নয়। কিন্তু তিনি জেতার পর থেকে দেখছি, আমাদের তৈরি মুখোশের চাহিদা রাতারাতি বেড়ে গেল।
ইয়াগিহারা আরও বলেন, ট্রাম্প লোকটা এমনিতে ভীষণই রাগী এবং বদমেজাজি। অনাবশ্যক মন্তব্য করে বিতর্কে জড়িয়ে পড়েন যখন তখন। এরকম চরিত্রের লোকেরাই মুখোশের মডেল হিসেবে সবচেয়ে সেরা বলে বিবেচিত হন। সেটা কিন্তু আবার হিলারি ক্লিনটনের ক্ষেত্রে একদমই নয়। হয়তো ট্রাম্পের তুলনায় ওবামার জনপ্রিয়তা অনেক বেশি। কিন্তু আমাদের বিশ্বাস ট্রাম্পের মুখোশ জনপ্রিয়তায় ওবামার মুখোশকে ছুঁয়ে ফেলবে অচিরেই।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













