বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ডিজিটাল বাংলাদেশ নির্মাণে গুরুত্বপূর্ণ বছর ছিল ২০১৬

ডিজিটাল বাংলাদেশ নির্মাণে ২০১৬ ছিল গুরুত্বপূর্ণ বছর। সফটওয়্যার রপ্তানি তিনগুণ বেড়ে যাওয়ায় ২০২১ সালের মধ্যে ৪০ হাজার কোটি টাকা রপ্তানীর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। এছাড়া, শতাধিক গেমিং আইডিয়া নিয়ে চলেছে বছরব্যাপী কর্মশালা, গুগল প্লেস্টোরে ডাউনলোড বেড়েছে দেশীয় গেইমের। প্রসার ঘটেছে ই-কমার্স ও এফ-কমার্সের। দেশের স্বাস্থ্য, নিরাপত্তা ও প্রশাসনিক ক্ষেত্রেও চালু হয়েছে একাধিক অ্যাপস।

২০১৬ সালে গোটা দুনিয়ায় সফটওয়ারের বাজার ছিল প্রায় এক ট্রিলিয়ন ডলার বা প্রায় ৮০ লাখ কোটি টাকার। প্রতিযোগিতামূলক এই বাজারে সবচেয়ে সম্ভাবনাময় দেশগুলোর একটি বাংলাদেশ। গত সাত বছরে সফটওয়ার রপ্তানীতে আয় বেড়েছে প্রায় তেরো গুণ আর চলতি বছরের হিসেবে বেড়েছে তিনগুণ। সমন্বিত উদ্যোগে বিদেশী সফটওয়ারের উপর নির্ভরতা কমাতে পারলে নতুন বছরে রপ্তানীতে আরো প্রসার ঘটবে বলে মনে করেন সংশ্লিষ্টরা।

চলতি বছরের ডিসেম্বরের হিসেব বলছে, বিশ্বব্যাপী গেমিং এর বাজার সাড়ে সাতশ’ কোটি টাকার। সরকারি পৃষ্ঠপোষকতা আর দশটি মোবাইল গেইমস তৈরির প্রতিষ্ঠানের উপর ভর করে বাংলাদেশ প্রবেশ করেছে সেই বাজারে। নতুন বছরে এই খাতটিকে সম্ভাবনাময় হিসেবে দেখছে বাংলাদেশ।

বছরান্তে বেড়েছে ই-কমার্স সেবার পরিধি; বেড়েছে সেবা গ্রহিতার সংখ্যাও। দেশজুড়ে হাজারো ভার্চুয়াল শপিং স্টোর তৈরি হয়েছে ফেসবুক পেইজের মাধ্যমে। তবে, নতুন বছরে দেশের ই-কমার্স এবং এফ-কমার্সের জন্য নীতিমালা প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা।

তথ্য ও প্রযুক্তি বিভাগের মতে, প্রায় চার লাখ কোটি টাকার অ্যাপসের বিশ্ববাজারে সবচেয়ে সম্ভাবনাময় দেশগুলোর একটি বাংলাদেশ। এছাড়া, চলতি বছরে পুলিশ, র‌্যাব, ঢাকা সিটি কর্পোরেশনসহ প্রশাসনিক বিভিন্ন কর্মকান্ডের জন্য নির্মিত হয়েছে একাধিক অ্যাপস। আগামী পাঁচ বছরে তাই এই খাতে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের স্বপ্ন দেখছে বাংলাদেশ।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে