শনিবার, অক্টোবর ৩১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অবশেষে শিবিরের নতুন সভাপতি ও সেক্রেটারির নাম ঘোষণা করেছে

২০১৭ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নির্বাচন ও সেক্রেটারি জেনারেল মনোনয়ন সম্পন্ন হয়েছে। অনলাইনে সারা দেশের সদস্যদের ভোটে কেন্দ্রীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইয়াছিন আরাফাত (সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি) ও সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনীত হয়েছেন মোবারক হোসাইন।

সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার রাজধানীর একটি মিলনায়তনে শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অধিবেশনে নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হয়। পরে নবনির্বাচিত সভাপতিকে শপথ পাঠ করান মতিউর রহমান আকন্দ।

গত ২৭-২৮ ডিসেম্বর সারাদেশে অনলাইনের মাধ্যমে একযোগে কেন্দ্রীয় সভাপতি নির্বাচনে ভোট দেয় শিবিরের সদস্যরা। নির্ধারিত সময়েরর মধ্যে ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করা হয়। কেন্দ্রীয় সভাপতি ছাত্রশিবিরের সংবিধান অনুযায়ী ২০১৭ সেশনের জন্য কার্যকরী পরিষদের সঙ্গে পরামর্শ করে মোবারক হোসাইনকে সেক্রেটারি জেনারেল হিসেবে মনোনয়ন দান করেন।

নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি ইয়াছিন আরাফাত এর আগে ঢাকা মহানগরী পূর্বের সভাপতি, কেন্দ্রীয় এইচআরডি সম্পাদক, সাহিত্য সম্পাদক, অফিস সম্পাদক এবং ২০১৬ সেশনে সেক্রেটারি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

অপরদিকে নব মনোনীত সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক এবং কেন্দ্রীয় দফতর সম্পাদকের দায়িত্ব পালন করেন।

নবনির্বাচিত সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স, মাস্টার্স শেষ করে বর্তমানে একই বিশ্ববিদ্যালয়ের অধীনে এমফিল করছেন। অন্যদিকে সেক্রেটারি জেনারেল মোবারক হোসাইন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ সম্পন্ন করে এখন পিএইচডি গবেষক।

অধিবেশনে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম বুলবুল, সেলিম উদ্দিন এবং আবদুল জব্বার সহ কার্যকরী পরিষদের সদস্যরা।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী