ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা চান পোশাক শ্রমিকরা


অবিলম্বে মজুরি বোর্ড ঘোষণা করে তৈরি পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করার দাবি জানিয়েছে গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র।
শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সংগঠনের এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবির পাশাপাশি আরও কয়েকটি দাবি তুলে ধরা হয়।
সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি অ্যাডভোকেট মন্টু ঘোষ বলেন, ”গার্মেন্ট শ্রমিকদের ন্যূনতম মজুরি ১৬ হাজার টাকা করতে হবে। এর মধ্যে ১০ হাজার মূল বেতন এবং খাদ্য ও ভাতাসহ আরো ৬ হাজার টাকা। বর্তমান বাজারে তাদের চলার জন্য এটাই হবে যৌক্তিক। ”
আশুলিয়ায় বেতনের দাবিতে আন্দোলনের মধ্যে পুলিশ উসকানির মামলায় যাদের গ্রেপ্তার করেছে তাদের অবিলম্বে মুক্তি দেওয়ার পাশাপাশি বিভিন্ন কারখানার যে শ্রমিকদের বরখাস্ত করা হয়েছে, তাদের চাকরি ফিরিয়ে দেওয়ার দাবি জানান মন্টু ঘোষ।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













