বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বাংলাদেশ থেকে ২৪১৫ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে দুই হাজার ৪১৫ জনকে ফেরত নেবে মিয়ানমার। বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কিয়াউ জায়ার বরাত দিয়ে আজ শুক্রবার এ তথ্য দেয় বার্তা সংস্থা রয়টার্স। তিনি বলেছেন, ‘আমাদের তথ্য অনুযায়ী মাত্র দুই হাজার ৪১৫ জন মিয়ানমারের নাগরিক বাংলাদেশে আছে।’ মিয়ানমার আগামী বছরের মধ্যেই ওই দুই হাজার ৪১৫ জনকে ফেরত নেবে বলে তিনি জানান।

গত অক্টোবর মাস থেকে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে বলে বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়। জাতিসংঘ বলছে, সংখ্যাটা ৩৪ হাজার।

রয়টার্সের ওই প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে তিন লাখ রোহিঙ্গা বাস করছে।

গত অক্টোবর মাসে রাখাইন রাজ্যের উত্তরাঞ্চলে সেনা অভিযানের পর থেকেই নতুন করে উদ্বেগ শুরু হয়। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী এলাকাতেই অভিযান চালানো হয় বেশি। অভিযোগ ওঠে, এসব এলাকায় হত্যা, নির্যাতন ও ধর্ষণের মতো ঘটনা ঘটায় দেশটির সামরিক বাহিনী। প্রাণ বাঁচাতে নাফ নদ পেরিয়ে রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে আশ্রয় নেয়।

তবে অভিযোগ অস্বীকার করেছে মিয়ানমার। এদিকে মিয়ানমারের দাবি, রোহিঙ্গারা ওই দেশের জনগোষ্ঠী নয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প