পাঁচ রানের আক্ষেপ ম্যাচসেরা উইলিয়ামসনের
প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে তেমন কিছু করতে পারেননি কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তবে, শনিবার সিরিজের শেষ ওয়ানডেতে দারুণ একটি ইনিংস খেললেন তিনি। ওয়ানডাউনে নেমে ৯৫ রান করে অপরাজিত থাকেন উইলিয়ামসন। এদিন ম্যাচসেরাও নির্বাচিত হন তিনি।
নেলসনের স্যাক্সটন ওভালে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন বাংলাদেশের দেয়া ২৩৭ রানের লক্ষ্যমাত্রা সামনে রেখে ব্যাট করতে নেমে দলীয় ১০ রানে প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। আর দলের রান যখন ১৬ তখন হ্যামস্ট্রিং ইনজুরি পেয়ে মাঠ ছাড়েন মার্টিন গাপটিল।
এরপর কেন উইলিয়ামসনের সঙ্গে জুটি বাঁধেন নেইল ব্রুম। দুইজনে মিলে ১৭৯ রানের পার্টনারশীপ গড়েন। দলীয় ১৯৫ রানে মোস্তাফিজুর রহমানের বলে মাশরাফি বিন মুর্তজার হাতে ক্যাচ দিয়ে ফেরেন নেইল ব্রুম। তিনি করেন ৯৭ রান। তারপর কেন উইলিয়ামসন ও জেমস নিশাম দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। পাঁচ রানের জন্য সেঞ্চুরি পূর্ণ হয়নি উইলিয়ামসনের। আর ২৮ রান করে অপরাজিত থাকেন জেমস নিশাম।
এই সংক্রান্ত আরো সংবাদ


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন


শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন


চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ
চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন













