মাসুদ আজহারকে নিষিদ্ধ ঘোষণা করার প্রস্তাবে বাধা চিনের
ফের ভিলেন চিন। আবারও জঙ্গিগোষ্ঠী জয়শ-ই-মহম্মদ চিফ মাসুদ আজহারকে রাষ্ট্রসংঘে নিষিদ্ধ ঘোষণা করার ভারতের প্রস্তাবে বাধা হয়ে দাঁড়াল তারা। গত ফেব্রুয়ারি মাসে রাষ্ট্রসংঘে এই প্রস্তাবটি পেশ করে ভারত।
ভারতের তরফে জানানো হয়েছে চিন ছাড়়া রাষ্ট্রসংঘের বাকি সদস্য দেশগুলির ওই সমর্থন রয়েছে। বেশকিছু সমস্যা তুলে ধরে একমাত্র চিনই সেই প্রস্তাবটি আটকে রেখেছে। আজই সেই বাধা দেওয়ার দিন শেষ হচ্ছে। তবুও নিজেদের অবস্থানেই স্থির রয়েছে চিন। এই কারণেই চিনের বিরুদ্ধে সন্ত্রাসবাদ মোকাবিলায় দ্বিচারিতার অভিযোগ তুলেছে ভারতের বিদেশমন্ত্রক।
ভারতের দাবি, চিন নিজেই সন্ত্রাসবাদী কার্যকলাপে সমস্যায় রয়েছে। তাই মাসুদ আজহারকে নিষিদ্ধ করার প্রস্তাবটি তারা সমর্থন করবে বলেই ধারণা ছিল ভারতের। অথচ, সেই ধারণায় জল ঢেলে দিল চিন।
প্রসঙ্গত, ভারতে পাঠানকোট হামলার মূল চক্রীই মাসুদ আজহার।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













