এমপি লিটন হত্যা: জামায়াতকে সন্দেহ আইজিপির
গাইবান্ধার সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যায় জামায়াত-শিবির জড়িত থাকতে পারে বলে সন্দেহ করছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
লিটন হত্যাকাণ্ডের পর শনিবার রাতে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। জড়িতদের অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার করা হবে বলেও জানান আইজিপি।
এলাকাটি জামায়াত অধ্যুষিত উল্লেখ করে আইজিপি বলেন, ‘এলাকার সাধারণ লোক ও আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে, খুনের সঙ্গে জামায়াত-শিবির জড়িত থাকতে পারে। সাংসদ লিটন জামায়াত-শিবিরের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন।’
এমপির লিটনের পুলিশ প্রটোকল সম্পর্কে আইজিপি শহিদুল হক বলেন, ‘সাংসদ লিটন বাসায় ফেরার পর টহল পুলিশকে বিদায় করে দেন। এরপর এই খুনের ঘটনাটি ঘটেছে।’
আজ শনিবার সন্ধ্যায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সাংসদ মনজুরুল ইসলাম লিটন সুন্দরগঞ্জে তার নিজ বাসায় গুলিবিদ্ধ হন। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













