এমপি লিটন হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ প্রধানমন্ত্রীর


ক্ষমতাসীন দল আওয়ামী লীগের গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
দুর্বৃত্তদের গুলিতে এমপি লিটনের নিহতের ঘটনায় শনিবার রাতে দেয়া এক শোক বাণীতে এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
সন্ধ্যা পৌনে ছয়টার দিকে সুন্দরগঞ্জের বামনডাঙ্গার সর্বানন্দ ইউনিয়নের শাহাবাজ গ্রামের মাস্টারপাড়ার নিজ বাসায় এমপি লিটনকে গুলি করে দুর্বৃত্তরা। দুটি মোটরসাইকেলে আসা পাঁচ দুর্বৃত্ত এই হত্যাকাণ্ডে অংশ নেয়। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এই সংক্রান্ত আরো সংবাদ


গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ
রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন


বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন


‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’
রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন













