শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

একলাই করব : এরশাদ

আগামী সংসদ নির্বাচনে এককভাবে অংশ নেওয়ার কথা জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। জাতীয় পার্টির মহাসমাবেশে তিনি এ কথা বলেন।

আজ রোববার দলের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত মহাসমাবেশে এরশাদ এ কথা বলেন।

সাবেক রাষ্ট্রপতি এরশাদ আরো বলেন, যতবারই জোটগতভাবে নির্বাচনে গেছে তার দল, ততবারই ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁরা। নিজের দলকে শক্তিশালী দাবি করে, এরশাদ আগামী নির্বাচনে অংশ নিতে দলের পরিকল্পনার কথা জানান।

এরশাদ বলেন, ‘তোমাদের মনে সন্দেহ রয়েছে, আগামী নির্বাচন আমরা কীভাবে করব, তাই না? আমি সন্দেহ দূর করছি, জাতীয় পার্টির যে শক্তি দেখছি আমি, কারো সাথে হাত মেলানোর প্রয়োজন নাই। একলাই করব, একলাই করব, একলাই করব।’

জনসভায় সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ দলের চেয়ারম্যানের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের দায়িত্ব নেন।

রওশন এরশাদ বলেন, চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে, দলের অগ্রযাত্রা ব্যাহত করা যাবে না। এ সময় তিনি নেতাকর্মীদের আগামী নির্বাচনের জন্য প্রস্তুত থাকতে বলেন।

দলের মহাসচিব রুহুল আমিন হাওলাদারসহ সিনিয়র প্রেসিডিয়াম সদস্যরা এতে বক্তব্য রাখেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী