রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শুরু হয়েছে পুলিশের লাল গোলাপ অভিযান

নতুন বছরের প্রথম দিনটি একটু আলাদাভাবেই কাটালো বিরামপুরের পুলিশ প্রশাসন। বছরের প্রথম দিন রোববার সকাল থেকে হাতে লাল গোলাপ নিয়ে শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশের সদস্যরা।

অন্য সময় এই অবস্থান কাগজহীন মোটরসাইকেল ও লাইসেন্সহীন চালক ধরার হলেও এবার ছিল শুভেচ্ছা জানানোর অভিযান। সঙ্গে মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই হেলমেট ও কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান।

নতুন বছরের নতুন এই পরিকল্পনা হাতে নিয়েই বাস্তবায়ন করলেন দিনাজপুরের বিরামপুর সার্কেলের সদ্য যোগদানকৃত সহকারী পুলিশ সুপার (এএসপি) এএসএম হাফিজুর রহমান।

রোববার দুপুর ১২টায় পৌর শহরের পল্লবী মোড়ে এ কার্যক্রম পরিচালন করেন তিনি। সঙ্গে ছিলেন থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোখলেছুর রহমান।

এ সময় তারা শহরের পল্লবী মোড়ে ট্রাফিক আইন ভঙ্গকারীদের থামিয়ে তাদের হাতে লাল গোলাপ তুলে দিয়ে আইন সম্পর্কে সচেতন করেন এবং পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।

এই প্রথম উপজেলা শহরে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে খুশি হলেন মোটরসাইকেল চালক ও এলাকাবাসী।

এ ব্যাপারে এএসপি এএসএম হাফিজুর রহমান জানান, তিনি গত মাসে বিরামপুর সার্কেলে যোগদান করেছেন। তিনি চান এলাকার মানুষকে নিয়ে একসঙ্গে কাজ করতে। পুলিশ জনগণের শত্রু নয় বন্ধু এটিই তিনি বাস্তবায়ন করতে চান।

Rahman

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ