শনিবার, জুলাই ১৮, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

অস্ট্রেলিয়ার সৈকতে ছড়িয়ে পড়ছে মলমূত্র

অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে শুরু হয়েছে নতুন এক সমস্যা। সেখানকার জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোতে বিষ্ঠা ছড়িয়ে পড়েছে। আর জনস্বাস্থ্যের প্রতি এই হুমকির জন্য মেলবোর্ন শহরের আশেপাশে মোট ৩৬টি সৈকতের মধ্যে ২১টিকে ঝুঁকিপূর্ণ বলে ঘোষণা করেছে দেশটির পরিবেশ রক্ষা দফতর।

এই দুষিত পানির মধ্যে রয়েছে নানা ধরনের জীবাণু। এসব জীবাণু বিশেষভাবে শিশু কিংবা বয়োবৃদ্ধদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে বলে মনে করা হচ্ছে।

সমস্যাটা শুরু হয়েছে আবহাওয়ার কারণে। অস্ট্রেলিয়াতে এখন ঝড়ের মৌসুম। ঝড়ের সময় বৃষ্টিপাত বেশি হলে শহরের স্টর্ম স্যুয়ারগুলো উপচে পড়ে এবং সব আবর্জনা নিয়ে ফেলে সমুদ্রে।

বিষয়টি নিয়ে অস্ট্রেলিয়ার সরকারি রেডিও এবিসি’র সঙ্গে কথা বলেন দেশটির পরিবেশ দফতরের কর্মকর্তা ড. অ্যান্টনি বক্সশ্যাল। তিনি বলেন, ‘পাখির, ঘোড়ার, মানুষের — সব ধরনের বিষ্ঠা সমুদ্রের পানির সঙ্গে মিশে যাচ্ছে। শহরের রাস্তা থেকে ধুয়ে মুছে যা নেমে যায়, তাই ফিরে আসে সৈকতে স্টর্ম স্যুয়ারের মাধ্যমে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ক’দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে সৈকতে যাওয়ার আগে দ্বিতীয়বার ভাবতে হবে মেলবোর্নবাসীকে। সূত্র: বিবিসি বাংলা।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প