বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

আগুনের ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি : আনিসুল হক

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নিয়ন্ত্রণাধীন গুলশান ডিসিসি মার্কেটে আগুন লাগার ঘটনায় কোনো প্রাণহানি না ঘটায় স্বস্তি প্রকাশ করেছেন মেয়র আনিসুল হক। মঙ্গলবার দ্বিতীয়বারের মতো পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ভবনটির নিচে কোনো মানুষ চাপা পড়েনি, এটা আল্লাহর রহমত।

সোমবার দিবাগত রাত ২টার দিকে মার্কেটটিতে রহস্যজনক ভাবে আগুন লাগে। তারপর থেকে আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তবে তাদের কাজে গাফিলতির অভিযোগ এনেছেন ব্যবসায়ীরা। এদিকে মার্কেটটি নিয়ে মামলা চলায় এ আগুন পরিকল্পিত ভাবে লাগানো গিয়েছে কিনা তেমন প্রশ্নও ঘুরপাক খাচ্ছে ব্যবসায়ীদের মধ্যে। এসব অভিযোগ মেয়রের কাছে উত্থাপন করা হলে তিনি অভিযোগগুলোকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেন।

আগুন পরিকল্পিতভাবে লাগানো হয়েছে, দোকান মালিকদের এমন অভিযোগের বিষয় তিনি বলেন, মালিকদেরই জিজ্ঞাস করেন। ফায়ার সার্ভিসের কাজের গাফিলতির যে অভিযোগ ব্যবসায়ীরা করেছেন, সে বিষয় প্রশ্ন করা হলে মেয়র বলেন, ফায়ার সার্ভিসের কি এখানে কোনো দোকান আছে? কেন যে আপনারা এসব কথায় কান দেন! ব্যবসায়ীদের পুনর্বাসনের বিষয় তিনি বলেন, আগে আগুন নিয়ন্ত্রণে আসুক, তারপর আমরা ব্যবসায়ীদের সঙ্গে বসব। আমাদের কাছে কোনো আলাউদ্দিনের চেরাগ নাই যে বলামাত্রই সমাধান হয়ে যাবে।

আগুন নিয়ন্ত্রণের বিষয় তিনি বলেন, আগুন মোটামুটিভাবে নিয়ন্ত্রণে। আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত ফায়ার সার্ভিস কাজ করবে। দু-একটা জায়গায় আগুনের স্ফূলিঙ্গ এখনও দেখা যাচ্ছে। এ ঘটনা তদন্তে কমিটি গঠনের বিষয়ে তিনি বলেন, এখনও কোনো কমিটি গঠন করা হয়নি। উল্লেখ্য, এর আগে সকালেও একবার আনিসুল হক অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেন। তখন তিনি পরিকল্পিত ভাবে আগুন লাগানোর অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তবে এ ঘটনা তদন্ত করে দেখা হবে বলে জানান।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করাসহ তিন দাবি জানিয়েছেবিস্তারিত পড়ুন

নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া

গণ অধিকার পরিষদের আহত সভাপতি নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেনবিস্তারিত পড়ুন

  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে
  • বিএনপি সুশাসনে ও জবাবদিহিতায় বিশ্বাস করে
  • ভাতার ১ম কিস্তি শুরু; গর্ভবতী ভাতার আবেদন শর্ত