সোমবার, নভেম্বর ২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ ১৬ ডিসেম্বর

চলতি বছরের ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এ তথ্য জানানো হয়।

কমিটির সভাপতি ইমরান আহমদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এবং মোয়াজ্জেম হোসেন রতন উপস্থিত ছিলেন।

বৈঠকে ২০১৬-তে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন সব বিভাগের কার্যক্রমের সাফল্য নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় জানানো হয় চলতি বছরের ডিসেম্বরে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণ করা হবে। বৈঠক শেষে কমিটির সভাপতি জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

কমিটিকে জানানো হয় যে, বায়োমেট্রিক ভেরিফেকেশন, অভিযোগ ব্যবস্থাপনা টাস্কফোর্স এবং কোয়ালিটি অব সার্ভিস, বাংলাদেশ সাব মেরিন কেবল কোম্পানি কর্তৃক দেশকে দ্বিতীয় সাব মেরিন কেবলে সংযুক্তকরণ, ইন্টারনেট ব্যবহারের মূল্য হ্রাসকরণ, ভারতে উত্তর-পূর্বাঞ্চলের প্রদেশগুলোতে ব্যান্ড উইথ লিজ দেয়ার উদ্যোগ এবং ব্যান্ড উইথ ব্যবহার বৃদ্ধিসহ নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

কমিটিকে আরও জানান হয় যে, বিটিসিএল কর্তৃক টেলিযোগাযোগ নেটওয়ার্ক উন্নয়ন ১০০০টি ইউপি ও উপজেলা পর্যায়ে অপটিক্যাল ফাইবার উন্নয়ন; টেলিটক বাংলাদেশ লিমিটেড কর্তৃক টেলিটক রি-ব্রান্ডিং কার্যক্রম, রিটেইল মার্কেট ব্যবস্থাপনায় গতিশীলতা আনয়ন এবং ‘স্মল সেল’ শীর্ষক প্লাটফর্ম স্থাপন করা হয়েছে।

ডাক অধিদফতর কর্তৃক পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউিনিটি, ডাক বিভাগের কার্যপ্রক্রিয়া স্বয়ংক্রিয়করণ, তথ্য প্রযুক্তি নির্ভর গ্রামীণ ডাকঘর নির্মাণ করা হয়েছে। এছাড়া পোস্ট ই-কমার্স সার্ভিস টেলিফোন শিল্প সংস্থা কর্তৃক স্বল্পমূল্যে ল্যাপটপ কম্পিউটার সংযোজন এবং বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড কর্তৃক উৎপাদিত টেলিফোন কপার কেবল, অপটিক্যাল ফাইবার কেবল সরকারি প্রতিষ্ঠানসহ প্রাইভেট প্রতিষ্ঠানে সরবরাহ করা হচ্ছে।

বৈঠকে ডাক, টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের আওতাধীন যে সব প্রকল্প গ্রহণ করা হয়েছে সেসব প্রকল্পের কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করার সুপারিশ করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ