ধর্মীয় ভয় দেখিয়ে ধর্ষণ! অবশেষে গ্রেফতার করা হলো সেই তান্ত্রিক সাধুকে


ভন্ড এক ‘তান্ত্রিক বাবা’! দিনের পর দিন চলছিল তার কুকীর্তি। নানা ধর্মীয় ভয় দেখিয়ে নারীদের ধর্ষণ করাই ছিল তার উদ্দেশ্য। সেই ধর্ষণ মোবাইলে MMS করতো লুকিয়ে, যাতে পরে ব্ল্যাকমেইল করতে পারে। অবশেষে গ্রেফতার করা হয় সেই তান্ত্রিক সাধুকে। ভারতের এলাহাবাদের ওই তান্ত্রিক আপাতত কারাগারে রয়েছে।
তান্ত্রিককে জেরা করে জানা গেছে, ২০০৮ সালে এলাহাবাদে একটি ঘর ভাড়া করে সে নোংরামি শুরু করে। জগদীশবাবা নামে ওই তান্ত্রিক দাবি করত, তন্ত্র সাধনার সাহায্যে যে কোন সমস্যার সমাধান তার কাছে আছে। বহু সমস্যায় জর্জরিত মানুষ তার কাছে যেতেন। কিন্তু তার পর যা ঘটত, তা নির্মম। কোন নারী তার কাছে এলে, ওই নারীর সঙ্গে থাকা বাড়ির লোককে বাইরে বসতে বলতেন ওই তান্ত্রিক। আর বলতেন, ‘আমি ভিতরে শারীরিক পরীক্ষা করব। শক্তিশালী মন্ত্রে দীক্ষা দেব। ‘
সরল বিশ্বাসে বহু মানুষ তা করত। তান্ত্রিকের মোবাইলে পাওয়া কিছু MMS-এ দেখা গেছে, এরপর ঘরে ঢুকিয়ে ওই নারীর কাপড় সরিয়ে সে বলত, শারীরিক পরীক্ষা করা হচ্ছে। এই ভাবে নানা ধর্মীয় ভয় দেখিয়ে ধর্ষণ করা হত। পুলিশের কাছে যাওয়ার কথা বললেই ওই MMS ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখাতো তান্ত্রিক। শুরু করত ব্ল্যাকমেলও।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













