দীপিকার টানে ভারতের আসছেন ভিন ডিজেল!


হলিউডে দীপিকা পাড়ুকোনের প্রথম ছবি ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’ আগামী ১৪ জানুয়ারি ভারতে মুক্তি পাবে। এই ছবির বলিউড অভিনেত্রীর সহশিল্পী ছিলেন ভিন ডিজেল। এবার দীপিকার সঙ্গে হাতে হাত রেখে ছবির প্রচারণা করতে ভারতে আসছেন হলিউডের এই অভিনেতা। টুইটারে এমন আভাস দিয়েছেন দীপিকা পাড়ুকোন।
মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় টুইটে স্বাগত জানিয়ে দীপিকা হিন্দি অক্ষরে লিখেছেন, ‘ভিন, ভারত তোমার অপেক্ষায় পাগল হয়ে আছে। ১২ অথবা ১৩ জানুয়ারি আমাদের দেখা হবে। অনেক ভালোবাসা রইলো। ’
এদিন, ‘ট্রিপল এক্স: রিটার্ন অব জ্যান্ডার কেজ’-এর একটি পোস্টারও শেয়ার করেছেন দীপিকা। এতে দেখা যাচ্ছে একটি পিস্তল ধরে আছেন তিনি। সঙ্গে উল্লেখ করেছেন ছবির নাম ও ভারতে মুক্তির তারিখ।
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













