শনিবার, অক্টোবর ১৭, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শিশু খাদিজাকেও বাঁচানো গেল না!

সড়ক দুর্ঘটনায় মা, ভাই, দাদি ঘটনাস্থলেই মারা গেছে। কিন্তু অলৌকিকভাবে ঘটনাস্থলে প্রাণে বেঁচে যাওয়া খাদিজাকে শেষ পর্যন্ত বাচানো গেলো না।

দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা থেকে খাদিজাকে উদ্ধার করেছিলেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র ইন্সপেক্টর মোহাম্মদ রোকনুজ্জামান

ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে বুধবার ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অলৌকিকভাবে বেঁচে যাওয়া ৮মাস বয়সী শিশু খাদিজাও মারা গেছে। জীবিত উদ্ধার খাদিজাকে হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যায় শিশুটি। সড়ক দুর্ঘটনায় খাদিজার ভাই সাকিবুর রহমান (৫), মা মনোয়ারা বেগম (৩৫) ও দাদী ফাতেমা বেগমসহ (৬০) অটোরিকশার চালক চাঁন মিয়া (৪০) ঘটনাস্থলেই মারা যান।

মৃত্যুর মিছিল থেকেই শিশুটিকে উদ্ধার করেন ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র ইন্সপেক্টর মোহাম্মদ রোকনুজ্জামান।

নিথর দেহগুলোর ভিতরেই শিশুটি কেঁদে উঠে। দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশার ভেতর থেকে লোহার রড কেটে শিশুটিকে উদ্ধারের সময় শিশুটির কান্নায় উপস্থিত লোকজনও চোখের পানি ধরে রাখতে পারেন নি।

মা নিজে মারা গেলেও মৃত্যুর আগ পর্যন্ত পরম মমতায় আগলে রেখে ছিলেন খাদিজাকে।

একই পরিবারের ৪জনের মৃত্যু ও অটোরিকশা চালকের মৃত্যুতে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বিশ্বনাথপুরে শোকের ছায়া নেমে এসেছে।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

বাকস্বাধীনতা-সম্মানহানি বিবেচনায় সাইবার আইন সংশোধন: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, বাকস্বাধীনতা নিশ্চিতের পাশাপাশি ব্যক্তির সম্মানহানি যেনবিস্তারিত পড়ুন

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে
  • ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার
  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ