রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

‘গণতন্ত্র হত্যা দিবস’ পালন পাগলামি: অর্থমন্ত্রী

যারা ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালন করে তাদেরকে পাগলের সঙ্গে তুলনা করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আগামীকাল ৫ জানুয়ারি দেশের জনগণ গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করবে বলেও দাবি করেন মন্ত্রী।

বুধবার দুপুরে টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এই মন্তব্য করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুহিত বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সবার অংশগ্রহণে হয় আমরা সেটাই চাই। নির্বাচন কমিশনার নিয়োগের সাংবিধানিক দায়িত্ব রাষ্ট্রপতির। নির্বাচন কমিশনার নিয়োগের জন্য রাষ্ট্রপতি নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করছেন। রাজনৈতিক দলগুলোর দেয়া মতামতের ভিত্তিতেই নির্বাচন কমিশনার নিয়োগ দেবেন তিনি। এতে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না।’

অপর এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘জাল টাকা প্রতিরোধে ভারত সরকার তাদের বড় নোট বাতিল করলেও বাংলাদেশ সরকার এ ধরনের উদ্যোগ গ্রহণের কথা এখনও ভাবছে না।’ বাংলাদেশের অর্থনীতি অনেক শক্তিশালী বলেও দাবি করেন অর্থমন্ত্রী।

নাল্লাপাড়া বেলায়েত হোসেন বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদত হোসেন কবির, উপজেলা চেয়ারম্যান এসএম ফেরদৌস আহমেদসহ উপজেলা আওয়ামী লীগ নেতারা। পরে মন্ত্রী বিদ্যালয়ের শিক্ষার্থীদের শরীর চর্চা ও ক্রীড়া প্রতিযোগিতা উপভোগ করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী