বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

ধোনির ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশি হ্যাকারদের প্রতিবাদ

সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ের একটি ওয়েবসাইট হ্যাক করে ভারতীয় অভিনেত্রী ও আইটেম গার্ল সানি লিওনের ছবি ঝুলিয়ে দিয়েছিল ভারতীয় হ্যাকাররা। এ ঘটনার একদিন পরেই প্রতিশোধ হিসেবে ভারতীয় ওয়েবসাইট হ্যাক করে বাংলাদেশি হ্যাকাররা।

ভারতীয় ক্রিকেট দলের আইকন খেলোয়াড় মাহেন্দ্র সিং ধোনির ওয়েবসাইট হ্যাক করেছে সাইবার-৭১ নামের হ্যাকার গ্রুপ।

সাইটে ধোনির বায়োগ্রাফির জায়গায় দেয়া হয়েছে ২০১৬ সালে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর অন্যতম আলোচিত ব্যক্তিত্ব ‘হিরো আলম’। ধোনির ওয়েবসাইটে, হিরো আলমকে ভারতীয় জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক উল্লেখ করা হয়।

এছাড়াও ধোনির ওয়েবসাইটের ‘ক্রিকেট’ ট্যাবে তার ক্রিকেট জীবনের ইতিহাস মুছে নিজেদের পরিচয় জুড়ে দিয়েছে বাংলাদেশি হ্যাকাররা। তারা লিখেছে, “We are CYBER 71, We dont forgive.. We dont Forget”

এ বিষয়ে জানতে চাইলে সাইবার-৭১ এর ফেসবুক পেইজ থেকে জাগো নিউজকে জানানো হয়, ‌‘একদল হ্যাকার মঙ্গলবার সন্ধ্যায় তথ্য মন্ত্রণালয়ের প্রেস ইনফরমেন ডিপার্টমেন্টের প্রেস ইনফর্ম ডটগভ ডটবিডি সাইটটি হ্যাক করে সানি লিয়নের ছবি জুড়ে দেয়। সাইটটি ঠিক করে দেয়ার সময় আমরা লগইন আইপিতে ভারতীয় ইউজার পেয়েছি। এতে আমরা নিশ্চিত হই যে এটা ভারতীয় হ্যাকারদের কাজ। এর পরপরই নিজেদের দেশপ্রেম থেকে আমরা ভারতীয় সাইট হ্যাক করার সিদ্ধান্ত নেই এবং হ্যাক করি।’

সীমান্ত হত্যাসহ বাংলাদেশের উপর যেকোনো ধরনের অন্যায়ের প্রতিবাদ করতে সাইবার-৭১ কাজ করবে বলে জানায় তারা।

amaderkonthosor

এই সংক্রান্ত আরো সংবাদ

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

গল আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে শ্রীলঙ্কার বিপক্ষেবিস্তারিত পড়ুন

চ্যাম্পিয়নস ট্রফির প্রথম ম্যাচে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ

চ্যাম্পিয়নস ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

  • বিপিএলে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বরিশাল
  • শেখ হাসিনার বাসভবন সুধা সদনেও আগুন
  • আজীবন সম্মাননা পেলেন টেন্ডুলকার
  • কিস্তিতে খেলোয়াড়দের বকেয়া শোধ করবে ‘দুর্বার রাজশাহী’
  • টানা ৮ ম্যাচ জেতার পরও এলিমিনেটরে হেরে রংপুরের বিদায়
  • বড় জয়ে সেরা আটে থাকার আশা বাঁচিয়ে রাখল রিয়াল
  • নারী ফুটবল দলের বেতন বকেয়া, দ্রুত সমাধানের আশ্বাস
  • প্রোটিয়াদের রানের পাহাড়, টাইগাররা নামতেই বদলে গেল পিচের ধরন!
  • নেপালকে হারিয়ে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ
  • ভারতের বিপক্ষে ১৩৩ রানের বিশাল পরাজয় বাংলাদেশের
  • আলোক স্বল্পতায় তৃতীয় দিনের খেলা শেষ, বাংলাদেশের প্রয়োজন আরও ৩৫৭
  • বাংলাদেশ-ভারত সিরিজে হামলার হুমকির পর এবার বয়কটের ডাক