বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

শপথ নিলেন মেয়র আইভীসহ নাসিকের কাউন্সিলররা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হলে তাদের শপথবাক্য পাঠ করানো হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শপথবাক্য পাঠ করান মেয়র সেলিনা হায়াৎ আইভীকে। স্থানীয় সরকার পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন কাউন্সিলরদের শপথবাক্য পড়ান। কাউন্সিলরদের শপথে ছিলেন ৯ নারীসহ ৩৬ জন। পরে নতুন মেয়র ও কাউন্সিলরদের নিয়ে ফটোসেশনে অংশ নেন প্রধানমন্ত্রী।

গত ২২ ডিসেম্বর প্রথমবারের মত দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন হয় নারায়ণগঞ্জে। এ নির্বাচনে ধানের শীষের প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পৌনে এক লাখ ভোটে হারিয়ে মেয়র পদে পুনঃনির্বাচিত হন নৌকা প্রতীকের আইভী। তার সঙ্গে ২৭ জন সাধারণ কাউন্সিলর এবং নয়জন সংরক্ষিত নারী কাউন্সিলর নির্বাচিত হন।

পাঁচ বছর আগে নির্দলীয়ভাবে অনুষ্ঠিত নির্বাচনে বিএনপির বর্জনের মধ্যে আওয়ামী লীগের নেতা এ কে এম শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে বাংলাদেশের প্রথম নারী মেয়র হয়েছিলেন আইভী। তার আগে আট বছর তিনি নারায়ণগঞ্জ পৌরসার চেয়ারম‌্যানের দায়িত্ব পালন করেন। এবার নির্বাচনে জয়ের পর আইভী এ বিজয়কে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধের শহীদদের নামে উৎসর্গ করেন এবং সবাইকে নিয়ে উন্নয়নের ধারবাহিকতা রক্ষা করার অঙ্গীকার করেন।

এই সংক্রান্ত আরো সংবাদ

‘পেটের দায়ে এই জানমারা গরমেও রিকশা নিয়ে বাহির হতে হয়’

রাজশাহী মহানগরীর এক রিকশাচালক জীবিকার প্রয়োজনে প্রচণ্ড গরমের মধ্যেও রিকশাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ: মধ্যপ্রাচ্য যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে কোটি কোটি মানুষ খাদ্যসংকটে পড়বে

মধ্যপ্রাচ্যের যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে বিশ্বজুড়ে আরও কয়েক কোটি মানুষ তীব্রবিস্তারিত পড়ুন

‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলায় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ‘সবচেয়ে খারাপ পরিস্থিতি’ মোকাবিলার জন্যবিস্তারিত পড়ুন

  • ৪৮ ঘণ্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি গণ অধিকার পরিষদের
  • নুরুল হকের স্বাস্থ্যের খোঁজ নিলেন খালেদা জিয়া
  • যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় দুই শিশু নিহত, আহত ১৭
  • গাজায় অনাহারে ২ শিশুসহ ১০ জনের মৃত্যু
  • যুক্তরাষ্ট্রে কমছে বিদেশি শিক্ষার্থী ও সংবাদকর্মীদের ভিসার মেয়াদ
  • সিগারেটের আগুন থেকে দাবানল, সাইপ্রাসের ১০০ বর্গকিলোমিটার বনাঞ্চল পুড়ে ছাই
  • চবিতে ফের স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ-ইটপাটকেল নিক্ষেপ, সহ-উপাচার্যসহ আহত ১০
  • রাকসু কার্যালয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের তালা-ভাঙচুর
  • স্বরাষ্ট্র উপদেষ্টা: অন্তর্বর্তী সরকারের আমলে ১,৬০৪ বার সড়ক অবরোধ হয়েছে
  • কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেলপথ অবরোধ
  • স্ত্রী হত্যা মামলায় স্বামী গ্রেপ্তার
  • গণঅভ্যুত্থানে শহীদের কথা মাথায় রেখেই দেশটাকে নতুন করে গড়তে হবে