রবিবার, নভেম্বর ১, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

“ সন্ত্রাস ও নাশকতার পথে গেলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে”

সন্ত্রাস ও নাশকতার পথে গেলে বিএনপিকে চরম মূল্য দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাক।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে তিনি একথা বলেন। ৫ জানুয়ারি গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘আমার বিশ্বাস বিএনপি সন্ত্রাস-নাশকতার পথে যাবে না। যদি তারা সেই পথে যায় তবে চরম মূল্য দিতে হবে। অতীতের মতো তাদের রাজনৈতিকভাবে মোকাবেলা করবো’।

আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি বারবার ষড়যন্ত্র করছে। আজকে গণতন্ত্রের বিজয় দিবস সেটা আমরা প্রমাণ করেছি। বিএনপি ২০১৪ সালের নির্বাচনে না গিয়ে ভুল করেছে। বিএনপি আন্দোলন করতে পারেনি।

তিনি আরও বলেন, বিএনপি জঙ্গিদের দিয়ে কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটিয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাই। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, মোজাফফর হোসেন পল্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, এ কে এম এনামুল হক শামীম, সম্পাদকমণ্ডলীর সদস্য আফজাল হোসেন, সুজিত রায় নন্দী, আবদুস সবুর, দেলোয়ার হোসেন প্রমুখ।

এই সংক্রান্ত আরো সংবাদ

গুলশান-ধানমন্ডি-নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগ নেওয়ার নির্দেশ

রাজধানীর গুলশান, বনানী, বারিধারা, নিকেতন ও ধানমন্ডি লেকের দূষণ রোধবিস্তারিত পড়ুন

অডিও ভাইরাল: ক্যান্টনমেন্ট থানার সেই ওসি ডিবি হেফাজতে

রাজধানীর ক্যান্টনমেন্ট থানার সদ্য সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানকেবিস্তারিত পড়ুন

সাবেক এমপি মিয়াজী যশোরের পার্ক থেকে আটক

ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি ও শেখ হাসিনার সাবেক সামরিক সচিববিস্তারিত পড়ুন

  • ফের ২ দিন রিমান্ডে আনিসুল হক
  • আমির খসরু: নির্বাচনের মাধ্যমে জনগণকে দেশের মালিকানা ফিরিয়ে দিতে হবে
  • জামিন পেলেন সাবেক বিচারপতি মানিক
  • হাসিনার পতনে জাতির মনোজগত পরিবর্তন হয়েছে, নতুন রাজনীতি হতে হবে স্বচ্ছ: আমীর খসরু
  • বগুড়ায় হাসিনা-কাদেরের বিরুদ্ধে আরও এক মামলা
  • ১৭ বছর পর সচল হলো আবদুল আউয়াল মিন্টুর ব্যাংক হিসাব
  • ১০ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আনিসুল হক
  • ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি নুরের দলের
  • কোটা আন্দোলনে সবচেয়ে বেশি ইমেজ ড্যামেজ হয়েছে মুক্তিযুদ্ধের
  • বিএনপি ও সমমনা দলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া
  • বিকেলে বাসায় ফিরবেন খালেদা জিয়া
  • খালেদা জিয়া মুক্তি পেলে দেশের গণতন্ত্র মুক্তি পাবে : এ্যানী