বুধবার, জুলাই ২২, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

মার্কিন সেনাবাহিনীতে দাড়ি, হিজাব মঞ্জুর

মার্কিন সেনাকর্মীরা এবার থেকে পাগড়ি পরতে পারবেন, রাখতে পারবেন দাড়ি। মহিলাকর্মীরা ইচ্ছা হলে পরতে পারবেন হিজাব। এমনই এক নতুন নিয়ম আনতে চলেছে আমেরিকার সেনাবাহিনী।

আমেরিকায় শিখ–মার্কিনিদের অধিকার সুরক্ষিত নয়, এমন অভিযোগ অনেকদিনের। কিছুটা সমান অধিকার রক্ষার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলেই জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সচিব এরিক ফ্ল্যানিং। বলেছেন, ‘‌বাকি নাগরিকদের মতো শিখ–মার্কিনিরাও আমেরিকার কাছে সমান গুরুত্বপূর্ণ, দেশের এক অবিচ্ছেদ্য অঙ্গ। তাই তাদের মধ্যে থেকে কেউ যদি দেশের হয়ে সেনায় কাজ করতে চাই, সেটাকে স্বাগত জানানো হবে।

পাশাপাশি, সবার মতোই শিখদের নিজস্ব ধর্ম, সংস্কৃতি ঐতিহ্য নিয়ে বাঁচার অধিকার রয়েছে। সেই অধিকারকে সম্মান জানিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, হিজাবও পড়তে পারবেন মহিলারা। আমেরিকার সেনাবাহিনী সব ধর্মকে সম্মান করে, এই বার্তা গেলে আরো শক্তিশালী হবে আমেরিকার সেনা।’

শিখ–মার্কিন জোটের আইনি পরামর্শদাতা হরসিমরন কৌর জানিয়েছেন, ‘‌আমরা চেয়েছিলাম স্থায়ী প্রতিকার। যে আইনি প্রতিকারের ফলে, মার্কিন সমাজে নিজের বিশ্বাস, ধর্ম নিয়ে মাথা উঁচু করে বাঁচতে পারবে এই সম্প্রদায়ের মানুষ। সেটা এখনও হয়নি। যদিও এই ধরনের আইনি সংশোধন একটু হলেও স্বাধীনতার স্বাদ দেবে এই মানুষগুলোকে।’‌

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প