রোহিঙ্গা বিষয় পর্যালোচনায় আসছেন জাতিসংঘ ও সুচির দূত


রোহিঙ্গা সঙ্কটের পরিস্থিতি সরেজমিন দেখার জন্য জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের একটি প্রতিনিধি দল আগামীকাল শনিবার ঢাকায় আসতে পারে। অপরদিকে চলমান সঙ্কট নিয়ে আলোচনা করতে মিয়ানমারের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্রমন্ত্রী অং সান সু চি’র বিশেষ দূত হিসেবে দেশটির পররাষ্ট্র প্রতিমন্ত্রী খিউ তিন আগামী ১১ জানুয়ারি ঢাকায় আসছেন।
গত বছরের ৯ অক্টোবর সীমান্ত চৌকিতে সন্ত্রাসী হামলায় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) নয়জন সদস্য নিহত হওয়ার জের ধরে রোহিঙ্গা অধ্যুষিত রাখাইন রাজ্যে অভিযান শুরু করে দেশটির সেনাবাহিনী। এ অভিযানে নির্বিচারে রোহিঙ্গা সংখ্যালঘুদের হত্যা, বাড়িঘরে অগ্নিসংযোগ, রোহিঙ্গা নারীদের ধর্ষণের অভিযোগ উঠেছে।
মিয়ানমারে সাম্প্রতিক এ সেনা অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। তাদের কাছ থেকে পরিস্থিতি সম্পর্কে জানতে জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের প্রতিনিধি দলটি কক্সবাজার পরিদর্শনে যেতে পারে। জাতিসংঘ মানবাধিকার কমিশনারের পক্ষ থেকে এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এদিকে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদা সম্প্রতি বাংলাদেশ সফর করেছেন। তিনি কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেছেন।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













