নতুন বছরে সানির পরিকল্পনাঃ পোষ্যরা বাড়ি নোংরা করে ফেলল, সেটা পরিষ্কার করে দিতে চাই।


সম্প্রতি ইংরেজি নতুন বছরকে স্বাগত জানাতে কলকাতায় গিয়েছিলেন সানি। এ সময় নতুন বছরে তার পরিকল্পনা কী তা নিয়ে সংবাদমাধ্যমে কথা বলেছেন মাস্তিজাদে অভিনেত্রী।
নতুন বছরে পরিকল্পনা কী? এমন প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমে এ অভিনেত্রী বলেন, ‘এটা কঠিন প্রশ্ন। এ বছর যুক্তরাষ্ট্রে গিয়ে আমার বাড়ির সব কাজ করতে চাই। পোষ্যরা বাড়ি নোংরা করে ফেললে, সেটা পরিষ্কার করে দিতে চাই। বাসন মাজতে চাই। পরিবারের সঙ্গে বেশি সময় কাটাতে চাই। আমার বর আর আমি দুজনেই এই চিন্তাধারাতে বিশ্বাস করি। জীবন তো শুধু এটা নয় যে, কাজ করলাম টাকা রোজগার করলাম। তার বাইরেও এমন অনেক কিছু আছে, যা এ বছর করতেই হবে।’
এছাড়া ২০১৭ সালের কাজ কীভাবে সাজাচ্ছেন? সানির উত্তর, ‘বিনোদন জগতে সবকিছু তড়িঘড়ি পাল্টে যায়। একরকমভাবে সাজাই, অন্যরকম হয়ে যায়! তবে এ বছর কিছু সিনেমা করছি। এর মধ্যে একটা সিনেমা তেরা ইন্তেজার। আমার কসমেটিক লাইন নিয়ে কাজ এগোবো। সানি লিওন পারফিউম অ্যান্ড ডিওর ব্র্যান্ড লঞ্চ করেছি। সেটা এতটাই ভালো সাড়া, মনে হলো আরো একধাপ আগানো উচিত। সে কারণেই কসমেটিক লাইনের প্ল্যান সাজালাম। প্রথমেই আসছে লিপস্টিক, লিপলাইনার, কাস্টমাইজড সানি লিওন অ্যাপারেল নিয়েও অনেক এক্সাইডেট।’
এই সংক্রান্ত আরো সংবাদ


‘বাজি’ দিয়ে ফিরলো কোক স্টুডিও বাংলা
“বাজি” গান দিয়ে এক বছরেরও বেশি সময়ের বিরতি কাটিয়ে অবশেষেবিস্তারিত পড়ুন


বর্ষার পর এবার সিনেমা ছাড়ার সিদ্ধান্ত অনন্ত জলিলের, কারণ জানালেন নিজেই
ব্যবসায়ী থেকে একসময় সিনেমায় অভিনয় করা শুরু করেন অনন্ত জলিল।বিস্তারিত পড়ুন


শাহরুখ-দীপিকার বিরুদ্ধে থানায় এজাহার
প্রতারণার অভিযোগে বলিউড কিং শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোনেরবিস্তারিত পড়ুন













