মালিকের লাশের কফিন, পাশে দাড়িয়ে ঘোড়ার অঝোরে কান্না !


রাস্তায় ঘাড়িতে মালিকের লাশের কফিন। তার পাশে দাড়িয়ে আছে একটি ঘোড়া। দেখলেই বুঝা যায় মালিকের মৃত্যুতে শোকাহত ঘোড়াটি। এই দৃশ্য দেখে অনেকেই থমকে দাড়াচ্ছেন রাস্তায়। অজান্তে অনেকের চোখেই চলে আসছে পানি।
ঘোড়ার মালিক ব্রাজিলের উত্তর শহরের বাসিন্দা ৩৪ বছর বয়সী ওয়েংনার ডি লিমা ফিগারিডো। তিনি এ বছরের প্রথম দিন শহরের সামনের সৈকতে একাই মোটরকবাইক চালাচ্ছিলেন। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত হন তিনি।
ভিডিওতে দেখা যাচ্ছে, শোকে কাতর ঘোড়াটি মাথা উঁচু-নিচু করে উচ্চ স্বরে হ্রেষাধ্বনি দিচ্ছে। ওই সময় ওয়েংনারের বিলাপরত বন্ধু ও পরিবারের সদস্যরাও ঘোড়ার সঙ্গে শোকে ভেঙে পড়েন।
ওয়েংনারের ভাই ওয়ান্ডার ডি লিমা বলেন, পরিচয় হওয়ার পর থেকেই তাদের দুজনের মধ্যে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ওয়েংনারের সব কিছুই ছিল ওই ঘোড়াটিকে ঘিরে।
ফ্রান্সিলিও লিমিরা নামে ওই পরিবারের একজন ঘনিষ্ঠ বন্ধু বলেন, ‘ঘোড়ার এ ধরনের আচরণ দেখাটা অবিশ্বাস্য ব্যাপার ছিল। যদি আমি সেখানে না থাকতাম, তাহলে আমি নিজেকেই বিশ্বাস করতাম না।’
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













