সব কিছুই পাথর হয়ে যায় যে কুয়াতে !
ইংল্যান্ডের নেয়ার্সবরো টাউনে আছে রহস্যময় একটি কুয়া। যার পানি সব কিছুকে পাথর করে দেয়। কৌতূহলী অনেকে সাহস নিয়ে ভয়ঙ্কর এই কুয়োর ধারে যান। কোনোরকমে কুয়োর গা দিয়ে কিছু একটা ঝুলিয়ে দেন। পানির স্পর্শ লাগতেই ওই সব বস্তু পাথর হতে থাকে। ধারণা করা হয়, জলে এমন কিছু রয়েছে যার রাসায়নিক মাত্রা সবকিছু পাথরে পরিণত করে দেয়।
আশ্চর্য এ ক্ষমতার জন্য বিশ্বজুড়ে পরিচিত এই কুয়া। এর মধ্যে গাছের পাতা, কাঠের টুকরো পড়ার কিছু পরেই জমে পাথর হয়ে যায়। এর থেকেই ছড়িয়েছে আতঙ্ক।
ভয়ে অনেকেই কুয়ার ধারে যেতে চান না। যদি একবার কেউ পড়ে যায় তাহলে আর রক্ষা নেই। কৌতূহলী অনেকে উপর থেকে টুপি, জুতো রুমালসহ বিভিন্ন বস্তু কুয়ার পানিতে ফেলেছেন। কিছুক্ষণ পরেই সে সব পাথর হয়ে গেছে। কেউ দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছিলেন টেডি বিয়ার, সাইকেল, কেটলি। দড়ির কিছু অংশসহ ঝুলন্ত বস্তুগুলি সম্পূর্ণ পাথরে পরিণত হয়েছে। কুয়ার ধারে এখনও ঝুলছে অষ্টাদশ শতকের টুপি, চেইন। ২০০/২৫০ ধরে একই রকম অবস্থা চলছে।
এই সংক্রান্ত আরো সংবাদ


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন


স্বর্ণের দামে আবারও বড় পতন
চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন


দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ
দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন













