বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

নিরাপত্তা বাহিনীর গুলিতে দুই ‘জঙ্গি’ নিহতঃ সৌদি আরব

সৌদি আরবের রাজধানী রিয়াদে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত হয়েছেন দুই ‘জঙ্গি’। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে খবরটি।

স্থানীয় সময় শনিবার উত্তর রিয়াদের আল ইয়ামিন এলাকায় ঘটনাটি ঘটে।

নিহত দুজন হলেন তায়ে আল-সায়’আরি ও তালাল বিন সামরান আল-সা’আইদি। তাঁরা সৌদি আরবে বিভিন্ন সময়ে বোমা হামলা ও সন্ত্রাসী আক্রমণের সঙ্গে জড়িত ছিলেন বলে ধারণা দেশটির নিরাপত্তা বাহিনীর।

অভিযানের পর নিহত ওই দুই ব্যক্তির বাড়ি থেকে শরীরের সঙ্গে বাঁধা যায় এমন বোমা, একটি গ্রেনেড ও বোমা তৈরির রাসায়নিক পদার্থ পাওয়া গেছে।

সৌদি আরবের সবচেয়ে ভয়ংকর ব্যক্তি হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল সায়’আরিকে। বেশ কিছু সময় ধরে তাঁকে খুঁজে বেড়াচ্ছিল নিরাপত্তা বাহিনী। তাদের ধারণা, শরীরে বেঁধে রাখা যায় এমন বোমা বানাতে বেশ দক্ষ ছিলেন সায়’আরি। আর সেই বোমা বিভিন্ন জায়গায় আত্মঘাতী হামলা চালাতে ব্যবহার করা হতো।

এর আগে ২০১৫ সালে নিরাপত্তা বাহিনীর ব্যবহৃত একটি মসজিদে আত্মঘাতী হামলা চালায় সন্ত্রাসীরা। হামলায় নিহত হন ১৫ জন। তার পর থেকে সরকারের সন্ত্রাসী তালিকায় আসে সায়’আরি।

নিরাপত্তা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মসজিদে হামলার পর আরো দুটি বোমা বানায় সায়’আরি। বোমা দুটি মদিনা ও জেদ্দায় দুটি আত্মঘাতী হামলায় ব্যবহার করা হয়।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প