আবারও মসুলে আইএসের কাছাকাছি অবস্থানে ইরাকি বাহিনী


ইরাকে ইসলামিক স্টেটের(আইএস) হাত থেকে মসুল পুনর্দখল করার লড়াইয়ে শহরটির মাঝখান দিয়ে বয়ে যাওয়া টাইগ্রিস নদীর তীর পর্যন্ত পৌঁছে গেছে সরকারি বাহিনী। খবর বিবিসির।
মসুল শহরকে আইএস মুক্ত করার জন্য অভিযান শুরু করার প্রায় তিন মাস পর এখানে এসে পৌঁছেছে বিশেষ বাহিনী।
মসুলের দুটি এলাকা এর মধ্যে আবার দখল করে নিয়েছে ইরাকে সন্ত্রাস-দমন বাহিনী। বিশ্লেষকরা বলছেন, ইরাকী বাহিনী তাদের কৌশলে কিছু পরিবর্তন আনার সুফল পাচ্ছে যুদ্ধক্ষেত্রে এসব সাফল্যের ভেতর দিয়ে।
আইএসের এখন যোদ্ধাদের সংখ্যা কমে যাচ্ছে এবং তারা তিন দিক থেকে বিপক্ষের অগ্রাভিযানের সম্মুখীন।
টাইগ্রিস নদীর ওপর যে পাঁচটি সেতু আছে তার একটিতে জিহাদিরা অন্তর্ঘাতী হামলা চালিয়েছে।
একজন ইরাকি কর্মকর্তা বলেছেন হতাশা থেকেই এ হামলা। তবে মসুল শহরের বড় অংশই এখনো আইএসের নিয়ন্ত্রণে।
এই সংক্রান্ত আরো সংবাদ


পাকিস্তানের একাধিক এফ-১৬ ধ্বংসের দাবি করল ভারত
যুদ্ধের প্রায় ১৬ মাস পর পাকিস্তানের একাধিক এফ-১৬ যুদ্ধবিমান ধ্বংসবিস্তারিত পড়ুন


হরমুজে যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা, একাধিক সেনা আহত
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সেনা সদস্যদের বহনকারী একটি জাহাজে হামলা করেছেবিস্তারিত পড়ুন


ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা
যুক্তরাষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন













