বৃহস্পতিবার, জুলাই ২৩, ২০২৬

আমাদের কণ্ঠস্বর

প্রধান ম্যেনু

ন্যাশনাল ক্রাইম নিউজ পোর্টাল

জেরুজালেমে লরি হামলাকারী ‘আইএস সমর্থক’

ইসরায়েলের জেরুজালেমের ব্যস্ত রাস্তায় লরি হামলায় চারজনের নিহতের পর দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ‘সব আলামত বলছে, হামলাকারী তথাকথিত ইসলামিক স্টেটের (আইএস) সমর্থক ছিলেন।’ তবে তিনি ওই অভিযোগের সপক্ষে কোনো কারণ ব্যাখ্যা করেননি।

স্থানীয় সময় গতকাল রোববার একজন ফিলিস্তিনি একদল সৈন্যের ওপর একটি লরি উঠিয়ে দেয়। পরে ওই হামলাকারীও পুলিশের গুলিতে নিহত হন।

এদিকে, ওই হামলার পর ইসরায়েলের মন্ত্রিসভা নিরাপত্তার খাতিরে আইএসের প্রতি সহানুভূতিশীলদের বিনা বিচারে আটকের বিষয়টিতে অনুমোদন দেয়।

এদিকে, গতকালের লরি হামলায় তিন নারী ও এক পুরুষ নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরো ১৭ জন।

এদিকে, এই লরি হামলাকারীর নাম ফাদি কুনবার বলে জানিয়েছে ইসরায়েলি পুলিশ। ২৮ বছর বয়সী ওই ফিলিস্তিনি যুবক দেশটির পূর্বাঞ্চলীয় জেলা জাবেল মুকাবেরের বাসিন্দা বলেও জানায় পুলিশ।

এদিকে সিসিটিভির ভিডিওতে দেখা গেছে, ট্রাকটি দ্রুতগতিতে রাস্তার পাশের সৈনিকদের ওপর উঠে পড়ে। এর পর হামলাকারী আরো কিছু সৈনিককে চাপা দেওয়ার উদ্দেশ্যে ট্রাকটিকে পেছনে নিতে থাকেন। আর এ সময়ে তিনি নিরাপত্তাকর্মীর গুলিতে নিহত হন।

এই সংক্রান্ত আরো সংবাদ

ভিসা প্রার্থীদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন নির্দেশনা

যুক্তরা‌ষ্ট্রের ভিসার জন্য আবেদনকারী সব অনভিবাসী ভিসা প্রার্থীদের সব সামাজিকবিস্তারিত পড়ুন

স্বর্ণের দামে আবারও বড় পতন

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদহার বাড়ার আশঙ্কায়বিস্তারিত পড়ুন

দেশ থেকে যে ৩ চ্যানেলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপ

দীর্ঘ প্রতীক্ষা ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে বাংলাদেশে ২০২৬ ফুটবল বিশ্বকাপেরবিস্তারিত পড়ুন

  • তেহরানে বাংলাদেশ দূতাবাসের সবাইকে দ্রুত সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত
  • সংঘাতের মাঝেও তেহরানের বায়ুমান ঢাকার চেয়ে ভালো
  • শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
  • নেতানিয়াহু: তেহরানের আকাশ দখলে, জয়ের পথে ইসরায়েল
  • অবিলম্বে তেহরান খালি করার আহ্বান ট্রাম্পের
  • ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে স্বৈরাচারী শাসক বললেন ট্রাম্প
  • ধর্ষণের অভিযোগের তদন্ত চলায় এমবাপ্পেকে বিজ্ঞাপন থেকে সরাল রিয়াল
  • মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা দ্বিগুণ বেড়ে ২২৬
  • ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি নিহত
  • বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখতে সরকারের প্রতি আহ্বান যুক্তরাষ্ট্রের
  • একদিনে গাজায় ইসরাইলি হামলায় নিহত ৫৭ ফিলিস্তিনি 
  • কানে ব্যান্ডেজ নিয়ে সম্মেলনে ট্রাম্প